NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ৭, ২০২৬ | ২৩ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ আকাশে ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান মুখোমুখি, তদন্তে মার্কিন সংস্থা টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক এখন জস বাটলার বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ে দুই বাড়ির মালিক মিশিগান সিনেট প্রাইমারিতে প্রগতিশীল আবদুল এল-সায়েদের জয়, ডেমোক্র্যাট শিবিরে নতুন বার্তা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ : মার্কিন অর্থমন্ত্রী বিদেশি সংবাদমাধ্যমের জন্য নতুন বিধি-নিষেধ পাকিস্তানের যুক্তরাজ্যের চেভেনিং স্কলারশিপের আবেদন শুরু
Logo
logo

ইলন মাস্কেরও আছে গোপন অ্যাকাউন্ট


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:১০ এএম

>
ইলন মাস্কেরও আছে গোপন অ্যাকাউন্ট

ইলন মাস্কেরও আছে গোপন অ্যাকাউন্ট। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে নিজের গোপন অ্যাকাউন্ট থাকার কথা স্বীকার করেছেন।

মূলত ইলন মাস্ক টুইটারে বেশ সক্রিয়। প্রতিদিনই কিছু না কিছু বিষয়ে টুইট করেন। একাধিক টুইট ব্যবহারকারীর করা টুইটের রিপ্লাইও করেন তিনি। কদিন আগে ভারতের এক প্রযুক্তিবিদের সঙ্গেও কথা বলেন তিনি।

ভারতীয় যে প্রযুক্তিবিদের সঙ্গে ইলন মাস্ক কথা বলেন তার নাম প্রণয় পাটেল। তিনি পুণের টাটা কনসালটেন্সি সার্ভিসে কাজ করেন। ইলন মাস্ককে ট্যাগ করে একাধিক টুইট করেন প্রণয়। সোমবারও তিনি একটি মজাদার টুইট করেন।

প্রণয় ইলন মাস্ককে ট্যাগ করে লিখেন, অনেকে মনে করেন যে @এলন মাস্ক আমার টুইটার অ্যাকাউন্টটি পরিচালনা করেন। এটা ঠিক। তিনি অত্যন্ত ব্যস্ত একজন মানুষ। রকেট তৈরি করেন, দুর্দান্ত ইলেকট্রিক গাড়ি তৈরি করে। একাধিক টুইটার অ্যাকাউন্ট চালানোর সময় পান?

এই টুইটের একটি রিপ্লাই করেন ইলন মাস্ক। সেখানে তিনি মজা করেই লিখেন, আমার কোনো বার্নার (ভিন্ন নামে) টুইটার অ্যাকাউন্ট নেই। তবে আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। যা সম্পূর্ণ গোপনে থাকে। ফলে আমার বন্ধুরা কোনো লিংক পাঠালে আমি সেই লিংকে ক্লিক করতে পারি।

এদিকে প্রণয় এবং ইলনের এই টুইটের মাঝে নেটিজনেরা অনেকেই নিজের বক্তব্য পোস্ট করেছে। পুরো বিষয়টি নিয়ে মজাও করছে। অনেকেই বলছেন প্রণয় পাটেল নামের যে অ্যাকাউন্ট রয়েছে সেটি আসলে ইলন মাস্কই।

মজার বিষয় হলো, একটি-দুটি নয়, প্রণয় এবং ইলন মাস্কের মধ্যে একাধিক টুইটে বাক্যালাপ হয়। ২০১৮ সাল থেকেই প্রণয়ের টুইটের রিপ্লাই করেছেন মাস্ক।