NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

‘গোল্ডেন গ্লোব ২০২৪’-এর মনোনয়ন ঘোষণা, শীর্ষে ‘বার্বি-ওপেনহাইমার’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩৪ এএম

‘গোল্ডেন গ্লোব ২০২৪’-এর মনোনয়ন ঘোষণা, শীর্ষে ‘বার্বি-ওপেনহাইমার’

বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার গোল্ডেন গ্লোবের ৮১তম আসরের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। আর এ বছর মনোনয়নে চালকের আসনে মার্গট রবির ‘বার্বি’ এবং সিলিয়ান মারফির ‘ওপেনহাইমার।’ সর্বাধিক ক্যাটাগরীতে মনোনয়ন পেয়েছে সিনেমা দুটি। 

গোল্ডেন গ্লোব ২০২৪-এ সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল) ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে বার্বি।

 
সঙ্গে আছে এমা স্টোনের পুর থিংস, আমেরিকান ফিকশনস, হোল্ডভার, মে ডিসেম্বর এবং এয়ার।

 

সেরা চলচ্চিত্র (ড্রামা) ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ওপেনহাইমার। এ ক্যাটাগরীতে আরো লড়বে কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন, মায়েস্ট্রো, পাস্ট লাইভস, দ্য জোন অফ ইন্টারেস্ট, অ্যানাটমি অফ এ ফল।

1
ওপেনহাইমার

সেরা চলচ্চিত্র (বিদেশী ভাষা) ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে অ্যানাটমি অফ এ ফল, আইও ক্যাপিটানো, পাস্ট লাইভস, সোস্যাইটি অফ দ্য স্নো এবং দ্য জোন অফ ইন্টারেস্ট।

 
 

 

সেরা অভিনেতার (ড্রামা) ক্যাটাগরীতে মনোনয়ন পেয়েছেন সিলিয়ান মারফি, লিওনার্দো ডিক্যাপ্রিও, ব্র্যাডলি কুপারের মতো অভিনেতারা। ‘মিউজিক্যাল/কমেডি’ বিভাগে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছে নিকোলাস কেজ, টিমোথি চালামেট, ম্যাট ড্যামন, হোয়াকিন ফিনিক্স-এর মতো অভিনেতা।

1
বার্বি

সেরা অভিনেত্রীর (ড্রামা) বিভাগে মনোনয়ন পেয়েছেন অ্যানেট বেনিং, লিলি গ্লাডস্টোন, সান্ড্রা হুলারের মতো অভিনেত্রী। ‘মিউজিক্যাল/কমেডি’ বিভাগে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন মার্গট রবি, এমা স্টোন, জেনিফার লরেন্সের মতো অভিনেত্রীরা।

 

 

সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছেন ক্রিস্টোফার নোলান, গ্রিটা গারউইগ, ইয়োর্গস ল্যান্থিমোস, ব্র্যাডলি কুপার, মার্টিন স্করসেজি এবং সেলিন সং।

সেরা স্ক্রিনপ্লে বিভাগে মনোনয়ন পেয়েছে বার্বি এবং ওপেনহাইমার উভয় চলচ্চিত্র। ‘সিনেম্যাটিক এবং বক্স অফিস এচিভমেন্ট’ বিভাগেও মনোনয়ন পেয়েছে সিনেমা দুটি। এছাড়াও আরো বেশ কয়েকটি ক্যাটাগরীতে মনোনয়নের মাধ্যমে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে বার্বি এবং ওপেনহাইমারের।

গোল্ডেন গ্লোব ২০২৪-এর ৮১তম আসরের অনুষ্ঠানটি সিবিএস-এ সরাসরি সম্প্রচারিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারী।

 
 রাত ৮ থেকে ১১ টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। শোটি প্যারামাউন্ট প্লাস-এ স্ট্রিম হবে এবং সিবিএস অ্যাপে উপলভ্য হবে পরবর্তীতে।