ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে দেশটি আন্তর্জাতিকভাবে ক্রমেই একঘরে হয়ে পড়ছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার।
নিউইয়র্ক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে কুশনার বলেছেন, ইসরায়েলের সামনে এখন দুটি পথ খোলা।
কুশনারের এই মন্তব্যকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমালোচনা হিসেবে দেখা হচ্ছে। গত মাসের নির্বাচনে জোটের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’-এর অন্যতম পরিকল্পনাকারী কুশনার। গাজার পুনর্গঠন তদারকির দায়িত্বে থাকা এই কাঠামোর জাতিসংঘের অনুমোদন রয়েছে।
গাজাকে বিলাসবহুল এলাকায় রূপান্তরের পরিকল্পনাও রয়েছে কুশনারের।
প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে হামাস বোর্ড অব পিসের নিরস্ত্রীকরণ পরিকল্পনায় সম্মতি দেয়। এতে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে অস্ত্র সমর্পণের কথা বলা হয়। তবে নেতানিয়াহু এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েল গাজা থেকে সেনা সরাবে না।
এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।


