NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬ | ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত ৮ কেজি ঘুঙুর পরে প্রতিদিন ৮ ঘণ্টা নাচতেন শ্রদ্ধা! ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন আবদুল এল-সাইয়েদ, আলোচনায় ‘ট্রাম্পকেয়ার’ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত টোকিওতে শেখ হাসিনা, ইউনূস সরকারের সমালোচনা ও দেশে ফেরার ঘোষণা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের অবস্থান নিয়ে অনিশ্চয়তা সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর অনুশীলন পরিদর্শনে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-চীনের প্রতিদ্বন্দ্বিতায় যেভাবে বাড়ছে সংঘাতের ঝুঁকি
Logo
logo

বিশ্ব থেকে একঘরে হয়ে পড়ছে ইসরায়েল


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৬, ১০:১১ পিএম

বিশ্ব থেকে একঘরে হয়ে পড়ছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে দেশটি আন্তর্জাতিকভাবে ক্রমেই একঘরে হয়ে পড়ছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার।

নিউইয়র্ক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে কুশনার বলেছেন, ইসরায়েলের সামনে এখন দুটি পথ খোলা।

একদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর সৃষ্ট পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে আরো নিরাপদ হওয়া এবং বিশ্বের সঙ্গে সম্পর্ক গভীর করা। অন্যদিকে বর্তমান পথ ধরে এগিয়ে গিয়ে বৈশ্বিকভাবে একঘরে হয়ে পড়া।

 

কুশনারের এই মন্তব্যকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমালোচনা হিসেবে দেখা হচ্ছে। গত মাসের নির্বাচনে জোটের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

বিরোধী নেতারা নতুন সরকার গঠনের চেষ্টা করছেন।

 

ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’-এর অন্যতম পরিকল্পনাকারী কুশনার। গাজার পুনর্গঠন তদারকির দায়িত্বে থাকা এই কাঠামোর জাতিসংঘের অনুমোদন রয়েছে।

গাজাকে বিলাসবহুল এলাকায় রূপান্তরের পরিকল্পনাও রয়েছে কুশনারের।

রাফাহর ইসরায়েলি নিয়ন্ত্রিত অংশে ‘সন্ত্রাসমুক্ত’ শহর গড়ে তোলার প্রস্তাবেরও তিনি প্রধান প্রবক্তা।

 

প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে হামাস বোর্ড অব পিসের নিরস্ত্রীকরণ পরিকল্পনায় সম্মতি দেয়। এতে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে অস্ত্র সমর্পণের কথা বলা হয়। তবে নেতানিয়াহু এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েল গাজা থেকে সেনা সরাবে না।

এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার হামাস দাবি করেছে, গাজা সিটির পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের পরিচালক নিহত হয়েছেন। হামলায় আরও ছয়জন নিহত হওয়ার খবর দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।