নিউইয়র্কে বিএমএমসিসি ইসলামিক স্কুলের গ্রাজুয়েশন সম্পন্ন
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম


নিউইর্য়কের ব্রুকলিনের বায়তুল মামুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টার কর্তৃক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান বিএমএমসিসি ইসলামিক স্কুল-এর সামার প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ২৫ আগস্ট বিকেলে সেন্টারের হলরুমে এই গ্র্যাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিএমএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল মাওলানা রশীদ আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বায়তুল মামুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারের ইমাম ও খতীব মাওলানা দেলোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএমসিসির সাবেক প্রেসিডেন্ট আব্দুল ফাইয়াজ ফয়সল ও বর্তমান সেক্রেটারি মোশাররাফুল মাওলা সুজন। একই সময়ে পৃথকভাবে গার্লস বিভাগের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের ২য় তলায়।
অনুষ্ঠানে সফলতার সাথে সামার প্রোগ্রাম শেষ করায় ক্লাস ভিত্তিক ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত এবং হিফজ শাখার দুটি গ্রুপ, উইকেন্ড শাখার ৬টি ক্লাসের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৪৮জন শিক্ষার্থীর মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রবাস রিলেটেড নিউজ
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের
এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
নিউইয়র্কে এনসিপি ইউএসএ ডায়াস্পোরা’র ‘আমেরিকায় জুলাই জাগরণ’
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র বিশেষ আয়োজন
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো প্রথম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’

