NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

নিউইয়র্কে বিএমএমসিসি ইসলামিক স্কুলের গ্রাজুয়েশন সম্পন্ন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম

নিউইয়র্কে বিএমএমসিসি ইসলামিক স্কুলের গ্রাজুয়েশন সম্পন্ন
নিউইর্য়কের ব্রুকলিনের বায়তুল মামুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টার কর্তৃক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান বিএমএমসিসি ইসলামিক স্কুল-এর সামার প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৫ আগস্ট বিকেলে সেন্টারের হলরুমে এই গ্র্যাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিএমএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল মাওলানা রশীদ আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বায়তুল মামুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারের ইমাম ও খতীব মাওলানা দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএমসিসির সাবেক প্রেসিডেন্ট আব্দুল ফাইয়াজ ফয়সল ও বর্তমান সেক্রেটারি মোশাররাফুল মাওলা সুজন। একই সময়ে পৃথকভাবে গার্লস বিভাগের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের ২য় তলায়। অনুষ্ঠানে সফলতার সাথে সামার প্রোগ্রাম শেষ করায় ক্লাস ভিত্তিক ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত এবং হিফজ শাখার দুটি গ্রুপ, উইকেন্ড শাখার ৬টি ক্লাসের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৪৮জন শিক্ষার্থীর মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।