বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজশন অব নিউজার্সির প্রধান উপদেষ্টা প্রণয় কুমার দেব অরুনের প্রয়াণ
প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২১ পিএম


নিউজার্সির প্যাটারসনের বাংলাদেশ কমিউনিটির সুপরিচিত মুখ এবং বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজশন অব নিউজার্সির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা প্রণয় কুমার দেব অরুন (৪৮) আর নেই। তিনি গত সোমবার বিকাল ৩.৩০ মিনিটে প্যাটারসনের সেন্ট জোসেফ হাসপাতালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক থেকে পরলোক গমন করেছেন (ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতু)।
মৃত্যুকালে তিনি স্ত্রী দিবা দেব, ২ ছেলে ও ১ মেয়েসহ অস্যংখ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিকে প্রনয় কুমার দেব অরুন বাবুর অকাল প্রয়াণে নিউজার্সির বাংলাদেশী কমিনিউটিতে মাঝে শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন কমিনিউটির বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দসহ পেশাজীবি মানুষ।
শোক জ্ঞাপনকরীরা হলেন প্যাটারসন সিটি কাউন্সিল প্রেসিডন্ট শাহীন খালিক, কাউন্সিলম্যান এট লার্জ ফরিদ উদ্দীন, প্রসপেক্ট পার্ক সিটি কাউন্সিলম্যান আবুল হোসেন সুরমান, নয়াবাজার সুপারমার্কেটের স্বত্বাধিকারী মনসুর আহমেদ, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, ইসলামিক ফাউন্ডেশন অব নিউজার্সির সভাপতি সেলিম খালিক, বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজশন অব নিউজার্সির সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, সাধারণ সম্পাদক মিল্টন দাশ, প্যাটারসন সিটি কমিশনার মোসলেহ উদ্দীন, দ্বীপ্ত রায়, ইমরান হোসাইনসহ কমিনিউটির নেতৃবৃন্দ।
প্রয়াত প্রণয় কুমার দেব অরুন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার রাজনগর গ্রামের মৃত ধরনী কুমার দেব (পুতল বাবুর) ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন ১ম। তিনি ১৯৯৭ সালে ডাইভার্সিটি ভিসায় আমেরিকায় আসার পর থেকেই নিউজার্সির প্যাটারসন সিটিতে বসবাস করছেন।
প্রবাস রিলেটেড নিউজ
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের
এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
নিউইয়র্কে এনসিপি ইউএসএ ডায়াস্পোরা’র ‘আমেরিকায় জুলাই জাগরণ’
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র বিশেষ আয়োজন
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো প্রথম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’

