NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজশন অব নিউজার্সির প্রধান উপদেষ্টা প্রণয় কুমার দেব অরুনের প্রয়াণ


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২১ পিএম

বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজশন অব নিউজার্সির প্রধান উপদেষ্টা প্রণয় কুমার দেব অরুনের প্রয়াণ
নিউজার্সির প্যাটারসনের বাংলাদেশ কমিউনিটির সুপরিচিত মুখ এবং বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজশন অব নিউজার্সির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা প্রণয় কুমার দেব অরুন (৪৮) আর নেই। তিনি গত সোমবার বিকাল ৩.৩০ মিনিটে প্যাটারসনের সেন্ট জোসেফ হাসপাতালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক থেকে পরলোক গমন করেছেন (ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতু)। মৃত্যুকালে তিনি স্ত্রী দিবা দেব, ২ ছেলে ও ১ মেয়েসহ অস্যংখ আত্মীয়-স্বজন রেখে গেছেন। এদিকে প্রনয় কুমার দেব অরুন বাবুর অকাল প্রয়াণে নিউজার্সির বাংলাদেশী কমিনিউটিতে মাঝে শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন কমিনিউটির বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দসহ পেশাজীবি মানুষ। শোক জ্ঞাপনকরীরা হলেন প্যাটারসন সিটি কাউন্সিল প্রেসিডন্ট শাহীন খালিক, কাউন্সিলম্যান এট লার্জ ফরিদ উদ্দীন, প্রসপেক্ট পার্ক সিটি কাউন্সিলম্যান আবুল হোসেন সুরমান, নয়াবাজার সুপারমার্কেটের স্বত্বাধিকারী মনসুর আহমেদ, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, ইসলামিক ফাউন্ডেশন অব নিউজার্সির সভাপতি সেলিম খালিক, বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজশন অব নিউজার্সির সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, সাধারণ সম্পাদক মিল্টন দাশ, প্যাটারসন সিটি কমিশনার মোসলেহ উদ্দীন, দ্বীপ্ত রায়, ইমরান হোসাইনসহ কমিনিউটির নেতৃবৃন্দ। প্রয়াত প্রণয় কুমার দেব অরুন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার রাজনগর গ্রামের মৃত ধরনী কুমার দেব (পুতল বাবুর) ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন ১ম। তিনি ১৯৯৭ সালে ডাইভার্সিটি ভিসায় আমেরিকায় আসার পর থেকেই নিউজার্সির প্যাটারসন সিটিতে বসবাস করছেন।