NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

উর্বশীকে ঐশ্বরিয়া ভেবে বসলেন আলোকচিত্রীরা


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৬:১৪ এএম

উর্বশীকে ঐশ্বরিয়া ভেবে বসলেন আলোকচিত্রীরা

প্রতিবারের মতো এবারের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সরব উপস্থিতি একাধিক ভারতীয় তারকার। তাদের মধ্যে অন্যতম উর্বশী রউতেলা। 

উৎসবের প্রথম দিন গোলাপি গাউনে সেজেছিলেন উর্বশী। গলায় পরেছিলেন সরীসৃপের আদলে তৈরি গয়না। যা নিয়ে আলোচনা কম হয়নি। দ্বিতীয় দিনে কমলা রঙের একটি গাউন পরে কানের লাল গালিচায় এসেছিলেন তিনি। 

তবে এদিন উর্বশীকে চিনতে পারেননি সেখানে উপস্থিত আলোকচিত্রীরা। তাকে অন্য এক তারকা ভেবে ভুল করে বসলেন চিত্রগ্রাহকরা। আর সেই তারকা হলেন ঐশ্বরিয়া। উর্বশী রউতেলাকে ঐশ্বরিয়া নামে ডেকে বসলেন আলোকচিত্রীরা।  

আলোকচিত্রীদের এই ভুলে এত টুকুও রাগ করেননি উর্বশী নিজে। বরং ঐশ্বরিয়া ডাক শুনে হেসেও ফেলেছেন তিনি।