NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

পর্দা উঠলো নবম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের


খবর   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৫, ০৯:৫৫ এএম

>
পর্দা উঠলো নবম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের

'ব্ল্যাক মারিয়া' নামক তাঁবুর ভেতরে চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে ভিন্নরূপ নিয়ে পর্দা উঠলো ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ) এর ৯ম আসরের। পৃথিবীর প্রথম চলচ্চিত্র প্রদর্শনীর ইতিহাসকে নতুনরূপে চিত্রিত করার লক্ষ্যে এই ভিন্নধর্মী আয়োজন করা হয়।

শনিবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর স্থায়ী ক্যাম্পাসে শুরু হলো দুই দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম হেনিলো বলেন, গোত্র বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করার মাধ্যম হচ্ছে চলচ্চিত্র।

ফেস্টিভ্যাল ডিরেক্টর মো. সাম্বিতুল ইসলাম বলেন, আমি আমার টিমের সবার প্রতি কৃতজ্ঞ যাদের এক বছর ধরে দিনরাত পরিশ্রমের ফলে এই ইভেন্টটি আজকে সফলভাবে শুরু হয়েছে। 

আসরটির প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন গ্রে গ্রুপ বাংলাদেশের কান্ট্রি হেড ও ম্যানেজিং পার্টনার সৈয়দ গাউসুল আলম শাওন।  প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ গাউসুল আলম শাওন ডিআইএমএফএফ-কে শুভেচ্ছা জানিয়ে বলেন, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি মোবাইল ফোনের মাধ্যমেও এগিয়ে যাচ্ছে। তরুণ চলচ্চিত্রপ্রেমীদের সঙ্গে আজকের দিনটা উপভোগ করতে পেরে আমি সত্যিই আনন্দিত।

ওপেন ডোর এবং ভার্টিক্যাল ফিল্ম বিভাগের জুরি চেয়ার বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শিমুল চন্দ্র বিশ্বাস বলেন, আমি চাই এই প্রজন্ম তাদের সব গল্প হাতে থাকা মোবাইল ফোন দিয়েই চলচ্চিত্রে নতুন রূপ নিয়ে আসে।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপনী বক্তৃতা দেন ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা সৈয়দা সাদিয়া মেহজাবিন।

চলচ্চিত্র প্রদর্শনীর প্রথম দিনে দুই পর্বে চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। প্রদর্শনী শেষে উপস্থিত অতিথি এবং দর্শকদের নিয়ে আয়োজিত হয় প্রশ্নত্তর পর্বের। উৎসবের উদ্বোধনী দিনে দুই পর্বে সর্বমোট ১৬টি চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। 

শ্রেষ্ঠ তিন ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং কর্মশালায় অংশগ্রহনকৃত শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। শেষে ডিআইএমএফএফ’র ফেস্টিভাল ডিরেক্টর মো. সাম্বিতুল ইসলাম আসরের প্রথম দিনের জন্য ধন্যবাদ দিয়ে সমাপ্তি ঘোষণা করেন। 

নবম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান আয়োজিত হবে স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভারে। সমাপনী দিন সন্ধ্যা ৭টায় ১০টি চলচ্চিত্র প্রদর্শনী ও পাঁচটি বিভাগের বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে পর্দা নামবে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব ২০২৩ এর নবম আসর।