NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
Logo
logo

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৩


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৪, ০২:০১ এএম

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৩

ঢাকা: দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৩ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪২ জন অপরিবর্তিত আছে। এছাড়াও মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫৫৬ জনে। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ৯২২ জন। একই সময়ে ১ হাজার ৮৩৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৮২৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৭১ শতাংশ।