NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

বলেছিলাম ‘ঘোড়ার ডিম হবে’ আসলে কিছুই হয়নি: শামীম ওসমান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৫, ০১:১২ এএম

বলেছিলাম ‘ঘোড়ার ডিম হবে’ আসলে কিছুই হয়নি: শামীম ওসমান

ঢাকা: নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, ১০ তারিখের আলটিমেটাম দিয়েছিল বিএনপি, বলেছিল ১১ তারিখ তারেক জিয়া আসবে। তখন আমি বলেছিলাম ‘ঘোড়ার ডিম হবে’। আসলেই কিছুই হয়নি। ডিমও পাড়েনি। মূলত বিএনপিতে এখন দুটি গ্রুপ। একটি ভাইয়া গ্রুপ আরেকটি আম্মা গ্রুপ। ভাইয়া গ্রুপের যে নেতা তিনি দেশের বাইরে আছেন। সেখান থেকে তিনি ষড়যন্ত্র করছেন। তিনি বিএনপির বহু নেতাকর্মীর জীবনকে ধংস করছেন। তার টার্গেট নির্বাচন না। তার টার্গেট বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে দেশে ফিরে আসা। 

সোমবার বিকালে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে গণমাধ্যমকে এসব কথা বলেন শামীম ওসমান। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে কি-না সেটা নিয়ে আমরা চিন্তিত না। জাতির পিতার কন্যার উপর রহমতের চাদর বিছিয়ে দেওয়া আছে। তাকে বার বার হত্যার চেষ্টা করেও কাজ হয়নি। সামনে যে খেলা হবে সে খেলায় আমরাই জিতবো। আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে এটা নিশ্চিত। আবারো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন।

সুইডেনে কোরআন পোড়ানো প্রসঙ্গে বলেন, যারা এ ঘৃণিত কাজটি করেছে তাদের শাস্তি দাবি জানাচ্ছি। এটা তো সুইডেন করেনি বরং একজন ব্যক্তি করেছে। যারা যিনি করেছেন তাদের/তার প্রতি ঘৃণা জানাচ্ছি। বিশ্বে সর্বপ্রথম বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশে যারা এ নিয়ে আন্দোলন করেছেন আমি তাদের প্রতি সমর্থন জানাচ্ছি।