NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

৩০০ কোটি টাকা খেলাপি ঋণ, সাবেক এমপিসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা


খবর   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৫, ০৬:১৪ এএম

>
৩০০ কোটি টাকা খেলাপি ঋণ, সাবেক এমপিসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের জামানতবিহীন ৩০০ কোটি টাকার মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ ও তার স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহিমসহ চার জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের পাসপোর্ট আদালতে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়।

রোববার (২৯ জানুয়ারি) অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। নিষেধাজ্ঞা পাওয়া বাকি দুজন হলেন- হুমাইরা করিম ও সৈয়দ মোজাফফর হোসেন। 

আদালত সূত্র জানায়, ‘আই জি নেভিগেশন’ নামে অভিযুক্তরা জামানত ছাড়া বেসিক ব্যাংক থেকে ৩০০ কোটি টাকা ঋণ নেন। খেলাপি হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় গত বছরের ২১ নভেম্বর অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে মামলার বাদীপক্ষ। আদালত সে আবেদন মঞ্জুর করে অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

বিষয়টি নিশ্চিত করে অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, অভিযুক্তরা যেন বিদেশে যেতে না পারেন সেজন্য পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহা-পরিদর্শককে ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন আদালত।