NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

বিএনপির গণতন্ত্র মানেই তারেক-খালেদার শাসন : জয়


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০১:৪৩ এএম

বিএনপির গণতন্ত্র মানেই তারেক-খালেদার শাসন : জয়

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের দোষী সাব্যস্ত হওয়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সময় টিভি। প্রতিবেদনের সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

ফেসবুক স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘সম্প্রতি বিএনপির দুর্নীতিবাজ শীর্ষ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন টিআইবির কর্মকর্তা। তার সূত্র ধরে সংবাদ প্রচার করেছে সময় টিভি। সেই সংবাদে প্রচার করা হয়েছে, খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আর বিএনপির ২৭ দফার প্রথম দিকেই বলেছে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গড়ার কথা। এতেই চটেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল। কারণ তাদের লন্ডনে পলাতক নেতার পক্ষে কথা না বলায় সময় টিভির রিপোর্ট শুদ্ধ হয়নি। এভাবেই দলের ভেতরে ও বাইরে বাকস্বাধীনতার চর্চা করে বিএনপি।’

তিনি আরো বলেন, ‘যেমন তারা (বিএনপি) করেছিল, ২০০১ সালে ক্ষমতায় এসে একাধিক পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল এবং একটি বেসরকারি টেলিভিশন বন্ধ করে দিয়েছিল তারা। প্রকৃতপক্ষে বিএনপির গণতন্ত্র মানেই তারেক রহমান বা খালেদা জিয়ার শাসন ফেরত আনা। তাদের সেই হীন উদ্দেশ্য সফল করতে প্রধান বাধা আসলে গণমাধ্যম। কারণ, এই গণমাধ্যমেই বিএনপির দুর্নীতি ও জঙ্গিবাদের স্বরূপ উত্থাপিত হয়েছে বারবার।’