NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

রেমিট্যান্স বাড়াতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগ


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৫, ০২:১৭ এএম

>
রেমিট্যান্স বাড়াতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগ

যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে উদ্যোগ নিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। সেই লক্ষ্যে যুক্তরাজ্যের মানি এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২৮ জানুয়ারি) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

হাইকমিশন জানায়, শুক্রবার (২৭ জানুয়ারি) মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের সভাপতিত্বে যুক্তরাজ্যের মানি এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাইকমিশনার ব্রিটিশ-বাংলাদেশিদের সবসময় বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান। মানি এক্সচেঞ্জ হাউজগুলোকেও রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য বিশেষ ভূমিকা নেওয়ার পরামর্শ দেন তিনি।

সাইদা মুনা বলেন, বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানো সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হাইকমিশন এ বছর পূর্ব লন্ডনে একটি রেমিট্যান্স ফেয়ার করবে। এছাড়া পূর্ব লন্ডনে হাইকমিশনের কনসুলার সার্জারি সেবা দেওয়ার পাশাপাশি বিশেষ ব্যবস্থায় মানি এক্সচেঞ্জ হাউজগুলোর প্রতিনিধিরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে কীভাবে সহজে ও কম খরচে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো যায় সে বিষয়ে সবাইকে অবহিত করবেন।

সভায় মানি এক্সচেঞ্জ হাউজগুলোর প্রতিনিধিরা তাদের বক্তব্যে বিভিন্ন সমস্যা ও এসব সমাধানের জন্য কিছু প্রস্তাব উত্থাপন করেন। হাইকমিশনার তাদের সমস্যাগুলো ও প্রস্তাবসমূহ শোনেন এবং এ ব্যাপারে হাইকমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান।