NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

বাণিজ্য বাধা দূর করতে ভারতকে আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫২ এএম

>
বাণিজ্য বাধা দূর করতে ভারতকে আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সব ধরনের বাণিজ্য বাধা দূর করার জন্য ভারতকে আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় ভারতীয় দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী তার বক্তব্যে বৈশ্বিক চ্যালেঞ্জ বিশেষ করে কোভিড বা ইউরোপ সমস্যা মোকাবিলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য অংশীদারিত্বের ওপর জোর দেন। পাশাপাশি তিনি দুই দেশের জনগণের জীবন ও জীবিকার উন্নতির জন্য উভয়ের মধ্যে সমন্বিত প্রচেষ্টা এবং পারস্পরিক অংশীদারিত্বের ওপরও জোর দেন।

আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, ভারতে প্রতি বছর প্রচুর বাংলাদেশি পর্যটক ভ্রমণ করে। আবার বাংলাদেশে বিভিন্ন খাতে অনেক ভারতীয় কাজ করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশ দুই দেশের জনগণের উন্নতি এবং এই অঞ্চলে যৌথ শান্তি ও সমৃদ্ধির জন্য একযোগে কাজ করে যাবে।

পররাষ্ট্রমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের জনগণ ও সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।