NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

রাষ্ট্রপতির সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৭ এএম

>
রাষ্ট্রপতির সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বিদায়ী সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নাথালি চুয়ার্ডের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে সুইজারল্যান্ডের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। পরে রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন এ বিষয়ে ব্রিফ করেন।

রাষ্ট্রপতি বলেন, জলবাযু পরিবর্তনের বাংলাদেশ সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে বিভিন্ন দাতা দেশগুলো থেকে সহযোগিতা যদিও পাচ্ছে কিন্তু তাদের প্রত্যাবাসনের সমস্যা সমাধানই হচ্ছে শান্তিপূর্ণ সমাধান। 

রাষ্ট্রপ্রধান এ ব্যাপারে সুইজারল্যান্ডের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন।

বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের প্রসার ও নারীর ক্ষমতায়নে কার্যকরী ভূমিকার প্রশংসা করেন।

বাংলাদেশে অবস্থানকালে তার দায়িত্ব পালনে সরকারের সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতি ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।