NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

মোনাজাতে নাজাত চেয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৭ এএম

মোনাজাতে নাজাত চেয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা

ঢাকা: ‘হে আল্লাহ আমাদের তোমার নির্দেশিত পথে চলার তৌফিক দাও। আমাদের ওপর রহম কর। আমাদের পরিপূর্ণ ঈমান দাও। আমাদেরর মাফ করে দাও। সবার নাজাতের ব্যবস্থা করে দেও।’

অশ্রুসিক্ত নয়নে এমন আকুতি জানিয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রবিবার শেষ হলো চলতি বছরের বিশ্ব ইজতেমা পর্ব।

মোনাজাতে সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, মুক্তি, সুখ, শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা, ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করা করা হয়।

আজ রবিবার দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু করে মোনাজাত শেষ হয় ১২টা ৪৫ মিনিটে শেষ হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লি নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি।

প্রথম পর্বের মতো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নিয়েছেন। আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই মানুষ বিভিন্ন যানবাহনে ও পায়ে হেঁটে ময়দানে এসেছিলেন। দেশ-বিদেশের কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি গত তিন দিন ধরে ময়দানে জমায়েত হয়েছেন। এখানে এসব মুসল্লি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আল্লাহকে রাজি-খুশি করতে আমল করছেন। আখেরি মোনাজাত শেষে তারা বাড়ি ফিরে যাবেন। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ আছর পাকিস্তানি ভাই হারুন কুরেশির আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে গত রবিবার (১৩ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।