NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

ভ্যাটিকান দূতাবাসে পোপ বেনেডিক্টেরের শোক বইয়ে পররাষ্ট্রমন্ত্রী সই


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৩ এএম

>
ভ্যাটিকান দূতাবাসে পোপ বেনেডিক্টেরের শোক বইয়ে পররাষ্ট্রমন্ত্রী সই

ঢাকার ভ্যাটিকান দূতাবাসে সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টেরের জন্য রাখা শোক বইয়ে সই করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১১ জানুয়ারি) ভ্যাটিকান দূতাবাস পরিদর্শনে গিয়ে শোক বইয়ে সই করেন তিনি।

শোক বইয়ে ড. মোমেন লিখেছেন, আমরা পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্ট সারাবিশ্বে শান্তি, উন্নয়ন ও মানবাধিকার প্রচারে তার অক্লান্ত সাধনার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তার নির্দেশনায় বাংলাদেশের ক্যাথলিক সম্প্রদায় শিক্ষা ও সামাজিক সেবার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি ও মানবাধিকার রক্ষায় পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের শিক্ষাকে সমুন্নত রাখবে।

মোমেন বিশ্বজুড়ে ক্যাথলিক বিশ্বাসীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান, যাদের জীবন পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের আধ্যাত্মিক শিক্ষা দ্বারা সমৃদ্ধ হয়েছে।

গত ৩১ ডিসেম্বর মারা যান খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।