NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

কুয়াশায় ঢাকার ৭টি বিমান কলকাতায়, একটি ইয়াংগুনে!


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ পিএম

কুয়াশায় ঢাকার ৭টি বিমান কলকাতায়, একটি ইয়াংগুনে!

ঢাকা: ঘন কুয়াশায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় ব্যাপক বিঘ্ন ঘটেছে। সকাল থেকে অন্তত আটটি ফ্লাইট শাহজালালে নামতে না পেরে বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সকাল থেকে ঘন কুয়াশার কারণে আটটি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে কলকাতায় পাঠানো হয়েছে সাতটি আর ইয়াংগুনে পাঠানো হয়েছে একটি ফ্লাইট। আর সাতটি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকা ছাড়তে পারেনি।’

কলকাতায় ডাইভার্ট করা ফ্লাইটগুলো হলো সালাম এয়ার, কুয়েত এয়ার, এয়ার অ্যারাবিয়া, জাজিরা এয়ারলাইনস, গালফ এয়ার, মালিন্দো এয়ারলাইনস এবং বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এ ছাড়া এয়ার এশিয়ার একটি ফ্লাইট ইয়াংগুনে পাঠানো হয়েছে।

কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, যাত্রীরা সবাই নিরাপদে আছেন। আবহাওয়ার উন্নতি হলেই ফের কলকাতা থেকে ওই সাতটি বিমানই ঢাকার উদ্দেশে রওনা দেবে।

এ ছাড়া সকাল থেকে ঢাকা ছাড়ার অপেক্ষায় থাকা ওমান এয়ার, বাংলাদেশ বিমান, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইনস, সৌদিয়া এয়ারলাইনস, হিমালয়ান এয়ারলাইনস এবং ফ্লাই দুবাইয়ের ফ্লাইট সময়মতো যাত্রা শুরু করতে পারেনি।