NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প
Logo
logo

মেক্সিকোতে পিকআপে মিলল শিশুসহ ১১ মরদেহ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ১২:০১ এএম

মেক্সিকোতে পিকআপে মিলল শিশুসহ ১১ মরদেহ

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি গাড়ি থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, সহিংসতায় ঘেরাও দক্ষিণ মেক্সিকান শহরের একটি পিকআপ ট্রাকের ভেতরে দুই শিশুসহ ১১ জনের দেহাবশেষ পাওয়া গেছে। 

স্থানীয় সময় গত বুধবার রাতে একটি পরিত্যক্ত পিকআপ ট্রাক দেখে কর্তৃপক্ষকে জানানোর হয়। এরপর পুলিশকে ঘটনাস্থলে ডাকা হয়।

ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে মেক্সিকো চিলপানসিঙ্গো শহরে। গুয়েরেরো প্রদেশের এই শহরের মেয়র দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরেই গত মাসে তার শিরশ্ছেদ করা হয়েছিল। 

 

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি এবং এটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে রাজ্যের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন। মৃতদেহসহ ট্রাকটি আকাপুলকোর একটি মহাসড়কে পাওয়া গিয়েছিল।

এটি ১৯৫০ এবং ১৯৬০ এর দশকে ধনী ও বিখ্যাত ব্যক্তিদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য ছিল, কিন্তু তারপর থেকে এটি ব্যাপক হত্যাকাণ্ডের স্থান হিসেবে পরিচিত হওয়ার পাশাপাশি মাদক পাচারের হটস্পট হয়ে ওঠে।

 


 

প্রশান্ত মহাসাগরীয় উপকূল চোরাচালান রুটে অবস্থানের কারণে গুয়েরেরো মেক্সিকোর অন্যতম সহিংস রাজ্য। গত বছর এখানে এক হাজার ৮৯০টি খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। চিলপানসিঙ্গো প্রায় ২ লাখ ৮০ হাজার  জনসংখ্যার একটি শহর।

 

 

মেক্সিকোতে গত ২ জুনের নির্বাচনের ঘিরে রাজ্যে কমপক্ষে ছয়জন প্রার্থী নিহত হয়েছেন। এ ছাড়া গত মাসে চিলপানসিঙ্গোর মেয়র আলেজান্দ্রো আরকোসকে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে শিরশ্ছেদ করা হয়েছিল।

২০০৬ সালে সরকার মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে মেক্সিকোজুড়ে ৪ লাখ ৫০ হাজারের বেশি লোককে হত্যা করা হয়েছে এবং কয়েক হাজার নিখোঁজ হয়েছে।

মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম সহিংস অপরাধ মোকাবেলাকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি গত মাসে একটি নতুন নিরাপত্তা পরিকল্পনা উন্মোচন করেছিলেন, যার মধ্যে উন্নত গোয়েন্দা-আদান-প্রদান এবং ন্যাশনাল গার্ডকে উৎসাহিত করা কথা বলা হয়।

 

 

সূত্র : বিবিসি