NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র
Logo
logo

ভোটের লড়াইয়ে ট্রাম্প-কমলা, হলিউডের কোন তারকা কার পক্ষে?


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ১০:১১ এএম

ভোটের লড়াইয়ে ট্রাম্প-কমলা, হলিউডের কোন তারকা কার পক্ষে?

৫ নভেম্বর (মঙ্গলবার) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচন ঘিরে আমেরিকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিগত কয়েক দিন ধরেই। সব শ্রেণি-পেশার মানুষ নিজেদের আগামী ৫ বছরের ভাগ্য নির্ধারণে সঠিক প্রার্থীকে যাচাইয়ে ব্যস্ত। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, তাই সাধারণ মানুষের পাশাপাশি হলিউডের অভিনয়শিল্পীরাও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখেন ভোটের এই মহাউৎসবে।

রাজনীতির মাঠে সফলতার সিঁড়ি বেয়ে উঠতে তারকাদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন নির্বাচনেও যে প্রভাব দেখা যায় ভোটের আগে। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও এর ব্যতিক্রম নয়।

 

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী হলেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস।

দুই নেতার মধ্যে চলছে ব্যাপক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাঝে অনেক তারকা তাদের পছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন।

 

হলিউডের সুপরিচিত গায়িকা টেলর সুইফট কমলা হ্যারিসের সমর্থনে এগিয়ে এসেছেন। টেলর হ্যারিসকে জানিয়েছেন যে যদি তিনি সেপ্টেম্বরে নির্বাচনে দাঁড়ান, তবে তিনি তাকে ভোট দেবেন।

টেলরের মতোই, বিখ্যাত গায়িকা এবং গীতিকার বিয়ন্সেও কমলা হ্যারিসকে সমর্থন করছেন। সম্প্রতি, বিয়ন্সে কমলা হ্যারিসের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে তার সমর্থন জানান। গায়িকা বিলি এইলিশও হ্যারিসকে সমর্থন জানিয়েছেন।

 

এ ছাড়া ব্রুস স্প্রিংস্টিন, যিনি ‘দ্য বস’ নামে পরিচিত, ২৮ অক্টোবর ফিলাডেলফিয়ায় কমলা হ্যারিসের সমাবেশে পারফরম করে হ্যারিসের প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন। তিনি তার ১৯৭৮ সালের জনপ্রিয় গান ‘দ্য প্রমিজড ল্যান্ড’ গেয়েছেন, যা হ্যারিসের প্রচারণার মূল বার্তাকে নির্দেশ করে।

এ ছাড়া জুলিয়া রবার্টস, অপেরা ওইনফ্রে, জেনিফার অ্যানিস্টন ও লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো বৈশ্বিক তারকা হ্যারিসের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছেন।

 

রাজনীতির এই মাঠে প্রবীণ অভিনেত্রী জেনিফার লোপেজও কমলা হ্যারিসকে সমর্থন করছেন। তিন দিন আগে, লোপেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি হ্যারিসের সমাবেশে যোগদান করেছেন।

অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার জন্য উঠে এসেছে জেসন অ্যাল্ডিয়ানের নাম। তিনি গত মাসে জর্জিয়ায় একটি সমাবেশে ট্রাম্পের প্রতি তার সমর্থন প্রদর্শন করেন। এ ছাড়া সাবেক রিয়েলিটি টিভি তারকা অ্যাম্বার রোজও ট্রাম্পের পক্ষাবলম্বন করেছেন এবং তিনি মিলওয়াকিতে ২০২৪ সালের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দিয়েছিলেন।

এ ছাড়া র‌্যাপার ওয়াকা ফ্লোকা ফ্লেম, মিউজিশিয়ান কিড রক এবং অভিনেতা জাচারি লেভি ট্রাম্পকে সমর্থন করছেন। সমর্থন করেছেন কিম কার্দাশিয়ান, কেনি ওয়েস্ট, জন ভয়েটের মতো বিনোদন জগতের তারকারা। পাশাপাশি বিখ্যাত কুস্তিগীর হাল্ক হোগান এবং ব্যবসায়ী ইলন মাস্কও ট্রাম্পকে প্রেসিডেন্ট করার পক্ষে অবস্থান নিয়েছেন।

এই তারকাদের সমর্থন জনগণের কাছে কতটা প্রভাব বিস্তার করবে তা আজ নির্বাচনের মাধ্যই স্পষ্ট হয়ে যাবে। তারকাদের সমর্থন তাদের লাখো কোটি ভক্ত-অনুরাগীদের মনে প্রভাব ফেলতে পারে এবং তাদের সমর্থন একটি প্রার্থীর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই প্রতিটি প্রার্থীই নিজের পাশে জনপ্রিয় তারকাদের সমর্থন চান।