NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র
Logo
logo

মালাইকা এখন অতীত, অর্জুন জানালেন তিনি ‘সিঙ্গেল’


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৪, ১২:৩৩ পিএম

মালাইকা এখন অতীত, অর্জুন জানালেন তিনি ‘সিঙ্গেল’

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। একাধিকবার বিচ্ছেদের গুঞ্জনে শিরোনাম হয়েছেন দুজন। তবে এবার গুঞ্জনকে সত্য প্রমাণ করলেন অর্জুন কাপুর। অভিনেতা দাবি করলেন তিনি, ‘সিঙ্গেল।

’ 

 

সম্প্রতি মুম্বাইয়ে দীপাবলির এক অনুষ্ঠানে হাজির হন অভিনেতা। সেখানে মালাইকার সঙ্গে সম্পর্কের বিষয়টি জানতে চাইলে জবাবে অভিনেতা হেসে বলেন, ‘এখন আমি সিঙ্গেল’।

ভারতীয় বিনোদন মাধ্যম পিঙ্কভিলা-এর আগে প্রতিবেদনে জানিয়েছে, মালাইকা এবং অর্জুনের মধ্যে একটি বিশেষ সম্পর্ক ছিল। তারা বিচ্ছেদের পথে হাটলেও নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে নীরবতা বজায় রাখবেন।

নিজেদের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা করবেন না।

 

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন মালাইকা আরোরা। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে যান বলিউডের ‘ছাইয়া ছাইয়া গার্ল’। ১৯৯৮ সালে আরবাজের সঙ্গে মালাইকার বিয়ে হয়।

তার চার বছর পর দুজনের ছেলে আরহানের জন্ম। ২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে বিচ্ছেদ হয় দুজনের। 

 

5
একসঙ্গে মালাইকা-অর্জুন

২০১৬ সাল থেকেই নিজের চেয়ে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। প্রথমে সম্পর্ক নিয়ে বেশ লুকোচুরি রাখেন অর্জুন-মালাইকা।

কিন্তু তার পর একেবারে প্রকাশ্যে প্রেম। সোশাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করতে থাকেন দুই তারকা। শোনা যায়, মালাইকার পাশে থাকার জন্য বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাটও কিনেছিলেন অর্জুন। কিন্তু এখন নাকি চিত্র আলাদা। বেশ কয়েকদিন ধরেই মালাইকা, অর্জুনের সোশাল মিডিয়ার পোস্টে ইঙ্গিতপূর্ণ বার্তা দেখা যাচ্ছিল। এরইমধ্যে মালাইকার জীবনে নেমে আসে বিপর্যয়। মুম্বাইয়ের বান্দ্রা এলাকার ৬ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েই আত্মহত্যা করেন অভিনেত্রীর বাবা। খবর পেয়েই ছুটে যান অর্জুন কাপুর। মালাইকার প্রাক্তন স্বামী আরবাজও গিয়েছিলেন বান্দ্রায়। 

 

কিন্তু সম্প্রতি ‘সিংহাম এগেইন’ সিনেমার একটি প্রচারের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর তাতে ‘মালাইকা’র নাম শুনেই অর্জুন কাপুর বলে ওঠেন, ‘না না! আমি এখন সিঙ্গেল। সুতরাং নিশ্চিন্তে থাকুন।” অর্জুনের এই মন্তব্যই যেন তার ও মালাইকার প্রায় ছবছরের সম্পর্ক ভাঙার জল্পনার সব উত্তর দিয়ে দিল। অবশ্য মালাইকা এই প্রসঙ্গে এখনো মুখ খোলেননি।