NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র
Logo
logo

টিকিট শেষ আতিফ আসলামের কনসার্টের


খবর   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৪, ১০:৩১ এএম

টিকিট শেষ আতিফ আসলামের কনসার্টের

আসছে নভেম্বরে ঢাকায় গাইতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। কয়েক দিন আগে নিজেই বাংলাদেশি শ্রোতা-দর্শকদের উদ্দেশে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেন আতিফ।

একটি ফটোকার্ট শেয়ার করে আতিফ তার ফেসবুকে লেখেন, ‘বাংলাদেশ, আমি আসছি।’ সঙ্গে সঙ্গেই কনসার্টটি নিয়ে আগ্রহী হয়ে ওঠেন ঢাকাই শ্রোতা-দর্শক! আতিফ আসলামকে নিয়ে আয়োজক প্রতিষ্ঠান ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’-এর কনসার্টটির নাম দেওয়া হয় ‘ম্যাজিক্যাল নাইট ২.০’।

ঘোষণার পরপরই আগ্রহী শ্রোতারা অপেক্ষায় ছিলেন কনসার্টের টিকিট নিয়ে!

 

অবশেষে গেল শুক্রবার (১৮ অক্টোবর) অনলাইন টিকেট প্ল্যাটফরম টিকেটটোমোরো.কম-এ বিক্রি শুরু হয় ‘ম্যাজিক্যাল নাইট ২.০’-এর টিকিট। তিনটি স্তরে টিকিটের দাম নির্ধারণ করেন আয়োজকরা। সাধারণ স্তরে টিকিটের দাম রাখা হয় আড়াই হাজার টাকা। এ ছাড়া ফ্রন্ট জোন এবং ম্যাজিক্যাল জোনে যথাক্রমে টিকিটের মূল্য ধরা হয় সাড়ে ৪ হাজার এবং ১০ হাজার টাকা।

 

আয়োজক প্রতিষ্ঠান ‘ট্রিপল টাইম কমিউনিকেশনস’ সূত্রে জানা গেছে,  শুধু আতিফ নয়, বাংলাদেশ থেকে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’-এর মধ্যে একই মঞ্চে গাইতে দেখা যাবে তুমুল জনপ্রিয় শিল্পী তাহসান খানকেও। এ ছাড়া পারফরম করার কথা রয়েছে আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, ডিজে জাদু ও ব্যান্ড কাকতাল।

সম্প্রতি বেশ কিছু কনসার্টের ভেন্যু ও নিরাপত্তা ইস্যু নিয়ে কথা উঠেছে। এমনকি একাধিক কনসার্ট স্থগিত হওয়ার কথাও শোনা গেছে।

‘ম্যাজিক্যাল নাইট ২.০’-এর ভেন্যু নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। আর্মি স্টেডিয়ামে কনসার্টের জন্য ভেন্যু বরাদ্দ পায়নি বলেও কথা ওঠে। তবে এমন তথ্য সত্য নয় বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’।

 

আগামী ২৯ নভেম্বর ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে দুপুর ১টার দিকে।