NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

লন্ডন মাতালেন শিরীন, আরমান ও আতিক হাসান


খবর   প্রকাশিত:  ১০ জুলাই, ২০২৪, ০২:৩৯ পিএম

লন্ডন মাতালেন শিরীন, আরমান ও আতিক হাসান

হর-হামেশাই দেশের বাইরে যাচ্ছেন চলচ্চিত্র ও সংগীতশিল্পী। প্রবাসীদের বিনোদন দিতে তাদের এই যাত্রা এখন বিশ্বের নানা দেশেই। তারই ধারাবাহিকতায় এবার লন্ডন মাতালেন সংগীতশিল্পী ফকির শাহাবুদ্দিন, আতিক হাসান,মীরাক্কেলখ্যাত স্ট্যান্ডআপ কমেডিয়ান কমরউদ্দিন আরমান ও পাঞ্জাবিওয়ালাখ্যাত সংগীতশিল্পী শিরিন। গতকাল ৭ জুলাই লন্ডনের একটি মিলনায়তনে আয়োজন করা হয় ‘চট্টগ্রাম উৎসব’।

সেখানেই অংশ নেন চট্টগ্রামের এই শিল্পীরা। অনুষ্ঠানটির আয়োজক ইংল্যান্ডের ‘গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন’ নামের একটি সংগঠন।

 

অনুষ্ঠানে অংশ নিয়ে কমরউদ্দিন আরমান কালের কন্ঠকে বলেন, ‘এটা লন্ডনের চট্টগ্রাম প্রবাসীদের সবচেয়ে বড় আয়োজন। আগেও এসেছিলাম।

এবারও এই আয়োজনে অংশ নিতে পেরে পেরে আমি আনন্দিত। এখানে আসলে আমার অনেক প্রিয় ও পছন্দের মানুষের সঙ্গে দেখা হয়। মনে হয় ইংল্যান্ডের বুকে একটুকরো চট্টগ্রাম।’

 

1
শিল্পীদের সঙ্গে সাাবেক বিট্রিশ হাই কমিশনার আনোয়ার হোসেন (সাদা শার্ট পরা)

তিনি জানান, চট্টগ্রামের আঞ্চলিক গানের পাশাপাশি কমেডি পরিবেশন করেছেন।

অন্যান শিল্পীরাও তাদের পরিবেশনা দিয়ে আগত দর্শকদের বিনোদন দেন। তারা ছাড়াও প্রবাসী ব্যান্ড ও শিল্পীরা গান পরিবেশন করেন।

 

আয়োজনের ফাঁকে শিল্পীদের সঙ্গে দেখা করেন সাবেক বিট্রিশ হাই কমিশনার আনোয়ার হোসেন। পরে তিনি অনুষ্ঠান ‍উপভোগ করেন।