NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

তুফান ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে প্রশ্ন করলেন অপু


খবর   প্রকাশিত:  ১২ জুলাই, ২০২৪, ০৩:৩০ এএম

তুফান ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে প্রশ্ন করলেন অপু

সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘তুফান’। শাকিব খান অভিনীত ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফি। এইরমধ্যে ছবিটি নিয়ে নানা রেকর্ড হয়েছে। বিশেষ করে আয়ের দিক থেকে।

আরও সপ্তাহ খানেক পরিচালক জানিয়েছেন ২৫ কোটি টাকা আয় করেছে তুফান। তবে গত ৫ জুলাই কলকাতায় মুক্তি দেয়ার পর খানিকটা মুখ তুবড়ে পড়ে ছবিটি। সেখানে আশানুরূপ ব্যবসা করতে ব্যর্থ হয়। এ কারণে সংবাদ শিরোনাম করা হয়, ছিল ‘‘কলকাতায় বড় ধাক্কা খেল ‘তুফান’’।

 

এ সংক্রান্ত একটি সংবাদের লিংক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন।  এই ঘটনায় শাকিব ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

ইলিয়াস কাঞ্চনের ফেসবুকে পেজে শেয়ার হওয়া শাকিব খানের সিনেমা নিয়ে নেতিবাচক সংবাদ দৃষ্টিগোচর হয়েছে নায়কের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি তিনি।

এ বিষয়ে প্রতিক্রিয়াও দেখিয়েছেন তিনি।

 

সরাসরি ইলিয়াস কাঞ্চনের প্রতি প্রশ্ন রেখে তাকে সালাম দিয়ে অপু বিশ্বাস জিজ্ঞেস করেন, আসসালামু আলাইকুম। আপনি একজন গুণী এবং অভিভাবক ইন্ডাস্ট্রির জন্য, আপনার এই সংবাদটি শেয়ার দেওয়া দেখে ভাবলাম আসলে কি এটা আপনি?

নায়িকার প্রশ্নের কোনো জবাব দিতে দেখা যায়নি ইলিয়াস কাঞ্চনকে। তবে এক নেটিজেন অপু বিশ্বাসের সেই মন্তব্যের জবাব দিয়েছেন। যেখানে তিনি অপুকে উদ্দেশ্য করে লিখেছেন, এটা এডমিন পোস্ট।

ইলিয়াস কাঞ্চন হয়তো এসবের কিছুই জানেন না। পাল্টা প্রতিক্রিয়ায় অপুও বিষয়টি বুঝতে পেরেছেন বলে আশ্বস্ত হয়েছেন।