NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

আবার নিশোর নায়িকা তমা মির্জা


খবর   প্রকাশিত:  ০৬ জুলাই, ২০২৪, ০৩:৫২ পিএম

আবার নিশোর নায়িকা তমা মির্জা

ছোটপর্দা থেকে গত বছর প্রথমবার সিনেমায় নামেন নামে অভিনেতা আফরান নিশো। প্রথম সিনেমা সুড়ঙ্গ দিয়েই বাজিমাত করেন তিনি। তারপর অবশ্য বছর খানেক ধরে চুপচাপ আছেন অভিনেতা। মাঝে অবশ্য দুইটা সিনেমার খবর দিয়েছেন এই অভিনেতা।

তবে সেসব কবে নাগাদ শুটিং এ গড়াবে কিংবা নির্মাণ করবেন কে সেসবের কিছুই জানাননি তখন।

 

শুধু জানানো হয় এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে দুটি সিনেমার চুক্তি সেরেছেন এই অভিনেতা। তবে ওই দুই সিনেমায় নাম ও পরিচালক কারা হবেন তার কিছুই অফিসিয়ালি  জানানো হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রের  বরাতে পাওয়া খবর, ওই দুই ছবির একটির নাম ‘অসিয়ত’।

 

যেটি পরিচালনা করবেন নিশোর প্রথম ছবির পরিচালক রায়হান রাফী। সুড়ঙ্গের মতো এ ছবিতেও নায়িকা হিসেবে থাকছেন তমা মির্জা। ইতোমধ্যে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। সব ঠিক থাকলে এ ‘অসিয়ত’ দিয়েই ফের পর্দায় আসছে সুড়ঙ্গ টিম।

 

এ মুহূর্তে দেশের সিনেমা হলে চলছে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। দেশের বাইরেও মুক্তি পেয়েছে সিনেমাটি। আজ ছবিটি মুক্তি পেয়েছে পশ্চিম বঙ্গেও। ছবিটি নিয়ে কলকাতায় আছেন পরিচালক রাফী। ‘তুফান’-এর রেশ কাটার পরপরই রাফী শুরু করবেন ‘অসিয়ত’-এর শুটিং।

 

সূত্রের বরাতে পাওয়া খবর, এ বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে ছবিটির শুটিং। মুক্তি পাবে আগামী রোজার ঈদে। তবে ছবিটি সম্পর্কে এখনও প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে সুড়ঙ্গের পর তমা মির্জাও দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন। তিনিও দুটি ছবি সম্পর্কে খোলাসা করে জানাননি কিছুই।