NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

অভিনয় ছেড়ে দেবেন দীপিকা?


খবর   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৪, ১১:০২ পিএম

অভিনয় ছেড়ে দেবেন দীপিকা?

বলিউড স্টার দীপিকা পাড়ুকোন। কিছুদিন আগে ঘটা করে বিয়ে করেছেন। স্বামী আরেক তারকা রণবীর সিং। বলিউডের সুখী দম্পতির মধ্যে অন্যতম রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

মাস দুয়েক পরেই প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন তারা। এ নিয়ে যেন খুশির সীমা নেই তাদের। চলতি বছরের মার্চেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর মা হতে যাওয়ার খবরটি ঘোষণা দেন রণবীর।

 

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর সাত পাকে বাঁধা পড়েন এই দুজন।

 তবে বিয়ের আগে এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, যদি কখনও মনের মানুষ খুঁজে পান, তবে বিয়ে করে অভিনয়ও থেকে দূরে থাকবেন এবং প্রয়োজনে সুখী দাস্পত্য জীবন গড়তে অভিনয় ছাড়তেও হয় তিনি প্রস্তুত।

 

তিনি আরও বলেন,‘ সংসার জীবন উপভোগ করতে একাধিক সন্তানও নিতেও  প্রস্তুত আমি। রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি। আমরা অপেক্ষা করছি, কবে আমরা নিজেদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব।

 

অভিনেত্রীর পুরনো সেই ভিডিও আবারও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এরপর থেকেই বেশ উদ্বিগ্ন দীপিকার ভক্তরা। তবে কি মা হওয়ার পরেই অভিনয় থেকে বিদায় নেবেন তিনি? তবে শেষ মেষ কি হবে সেটাই দেখার বিষয়।