NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হচ্ছেন শাহরুখ খান


খবর   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০৭:২৭ পিএম

মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হচ্ছেন শাহরুখ খান

বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। ফেস্টিভ্যাল সাইট মঙ্গলবার (২ জুলাই) ঘোষণা করেছে যে পুরস্কারটি বলিউড সুপারস্টারের ভারতীয় সিনেমায় অসাধারণ ক্যারিয়ারের সম্মানে প্রদান করা হচ্ছে।

একটি বিবৃতিতে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের শৈল্পিক পরিচালক জিওনা এ. নাজারো বলেছেন, ‘শাহরুখ খানের মতো জীবন্ত কিংবদন্তীকে লোকার্নোতে স্বাগত জানানো একটি স্বপ্ন পূরণ! ভারতীয় চলচ্চিত্রে তার অবদান অভূতপূর্ব। শাহরুখ খান এমন একজন রাজা যিনি তাকে মুকুট তুলে দেওয়া দর্শকদের কাছ থেকে কখনোই হারাননি।

এই সাহসী শিল্পী সর্বদা নিজেকে চ্যালেঞ্জ করতে ইচ্ছুক এবং বিশ্বজুড়ে তার ভক্তরা তার চলচ্চিত্রগুলি থেকে যা আশা করেন, তাদের আস্থা তিনি পূরণ করেন। তিনি একজন সত্যিকারের ‘পিপলস হিরো’, পরিশীলিত এবং ডাউন টু আর্থ। শাহরুখ খান আমাদের সময়ের কিংবদন্তি।’

 

১০ আগস্ট ওপেন-এয়ার ভেন্যু পিয়াজা গ্র্যান্ডে পুরস্কার গ্রহণ করবেন শাহরুখ খান।

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত তার কালজয়ী সিনেমা ‘দেবদাস’ প্রদর্শিত হবে এই উৎসবে। শাহরুখ ১১ আগস্ট ‘ফোরাম অ্যাট স্প্যাজিও সিনেমা’তে একটি বিশেষ সাক্ষাৎকারেও উপস্থিত থাকবেন।

 

দীর্ঘ সাড়ে চার বছরের বিরতির পর গত বছরটি ছিল শাহরুখ খানের জন্য গুরুত্বপূর্ণ বছর। পরপর তিনটি সুপারহিট সিনেমা দিয়ে নিজের হারানো রাজত্ব ফিরে পেয়েছেন কিং খান।

পাঠান ও জওয়ানের মতো অলটাইম ব্লকবাস্টার দিয়েছেন, রাজকুমার হিরানির সঙ্গে দিয়েছেন ডানকি’র মতো হিট। এক বছরে আড়াই হাজার কোটি টাকা আয়ের রেকর্ডও গড়েছেন ভারতীয় সিনেমায়।