NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

সত্যিই কি বিয়ে করেছেন দীঘি?


খবর   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০৭:২৮ পিএম

সত্যিই কি বিয়ে করেছেন দীঘি?

অনেক আগেই শিশুশিল্পী হিসেবে নাম কুড়িয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। মা বাবা দুজন চলচ্চিত্রের মানুষ তাই ছোটবেলা থেকেই অসংখ্যা চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। অবশ্য এরইমধ্যে পূর্ণাঙ্গ নায়িকা হয়েছেন। অভিনয় করেছেন এই সময়ের অনেক চলচ্চিত্র অভিনেতার বিপরীতে।

তবে গতকাল (১ জুলাই) রাতে সামাজিক মাধ্যমে অভিনেত্রীর একটি পোস্ট দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। নড়ে চড়ে বসেছেন দীঘি ভক্তরা। দীঘির সেই পোস্টে দেখা যায়, তাঁর অনামিকায় একটি আংটি। মেহেদী রাঙানো হাত।
আর হাতের নিচে বিয়ের কার্ড! ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না আর...! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

 

তারপর থেকেই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন সবাই। সবার মনে একটিই প্রশ্ন—‘বিয়ে করে ফেলেছেন দীঘি?’ আবার কেউ বলছেন, ‘বিয়ে নাকি অভিনয়?’

তবে সত্যিই কী বিয়ে করলেন দীঘি? জানা গেছে, এখনই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। ফেসবুকের সেই পোস্টটি মূলত একটি কাজের প্রচারণার অংশ।

চুক্তিবদ্ধ হওয়া নতুন একটি সিনেমার প্রচারণার জন্যই পোস্টটি দিয়েছেন দীঘি। তবে সেই সিনেমার নাম বা বিস্তারিত কিছু এখনই বলতে চাননা তিনি। এ কারণেই এমন উড়ো পোস্ট।

 

বিষয়টি নিয়ে দীঘির বাবা অভিনেতা সুব্রত গণমাধ্যমকে বলেন, ‘অনেকে যে রকম ভেবেছেন, বিষয়টি আসলে তা নয়। দীঘির নতুন একটি সিনেমা আসছে, সেটিরই প্রমোশনাল পোস্ট এটা।

 

প্রসঙ্গত, দীঘিকে সর্বশেষ দেখা গেছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। এতে তিনি ছিলেন বঙ্গবন্ধুর সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায়। তাঁর বিপরীতে জাতির জনক শেখ মুজিবুর রহমানের চরিত্রে ছিলেন আরিফিন শুভ।