NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

কনসার্ট করতে যুক্তরাষ্ট্রে ভাই বোন


খবর   প্রকাশিত:  ০২ জুলাই, ২০২৪, ০৩:১৪ এএম

কনসার্ট করতে যুক্তরাষ্ট্রে ভাই বোন

সংগীতশিল্পী বাদশা বুলবুল ও ডলি সায়ন্তনী এবার কনসার্ট করবেন যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে তাঁরা যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। গতকাল একটি কনসার্টে অংশও নিয়েছেন বাদশা বুলবুল। ৫ জুলাই আলেকজান্দ্রিয়ায় প্রথম কনসার্টে অংশ নেবেন ডলি।


 
ডলি বলেন, ‘দেশে অনেকবার দুই ভাই-বোন কনসার্ট ও টিভি শো করেছি। দেশের বাইরেও আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে অনেকবার। আসলে ভাইয়ার সঙ্গে স্টেজে উঠলে আলাদা রকম ভালো লাগা কাজ করে। আশা করছি এবারের যুক্তরাষ্ট্র সফরটা আরো বেশি আনন্দের ও উপভোগের হবে।


বাদশা বুলবুল বলেন, ‘এখানে এখনো বাংলা গানের দারুণ জোয়ার। প্রতিটি কনসার্ট করার সময় দর্শকদের ভালো লাগা ও ভালোবাসা চোখের সামনে দেখতে পাই। এটা বাঙালি হিসেবে গর্বিত করে। প্রতিবছর বাংলাদেশ থেকে গান শোনাতে অনেক শিল্পীই যুক্তরাষ্ট্রে আসেন।

সবাইকে এখানকার মানুষ সমাদর করেন। এটাও আনন্দের বিষয়। আশা করছি দারুণ সময় কাটবে।’