NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

অন্যের রান্নাঘরে যৌনতা, অকপট স্বীকারোক্তি ঋতাভরীর


খবর   প্রকাশিত:  ২৯ জুন, ২০২৪, ০৩:৫১ এএম

অন্যের রান্নাঘরে যৌনতা, অকপট স্বীকারোক্তি ঋতাভরীর

কলকাতার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী বরাবরই স্পষ্ট কথা বলেন। প্রকাশ্যে যৌনতা নিয়ে কথা বলতেও কোনওরকম দ্বিধাবোধ নেই তার। সম্প্রতি আবারও যৌনতা নিয়ে প্রকাশ্যে কথা বললেন অভিনেত্রী। আর এবার নিজের যৌন জীবনের চমকপ্রদ ঘটনাই স্বীকার করলেন একটি শো’তে।

 

 

নুসরাত জাহান সঞ্চালিত এক চ্যাট শো’তে উপস্থিত হয়েছিলেন ঋতাভরী। সেখানেই যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা করেন নায়িকা। অভিনেত্রী বলেন, ‘আমার মতে শরীরের খিদেটাও মনের খিদে। কাউকে ভিতর থেকে এতটা চাইছি যে নিজের সঙ্গে এক করে নিতেও কোনও দ্বিধা থাকছে না।

’ 

 

1
ঋতাভরী চক্রবর্তী

নিজেকে ‘স্যাপিওসেক্সুয়াল’ উল্লেখ করেন ঋতাভরী। অর্থাৎ পুরুষের বুদ্ধিদীপ্ততার প্রতি আকৃষ্ট হন তিনি। ঋতাভরীর কাছে নুসরাত প্রশ্ন করেন, ‘সবচেয়ে অদ্ভূত কোন জায়গায় সঙ্গমে লিপ্ত হয়েছো?’ হাসতে হাসতে নায়িকা বলেন, ‘রান্নাঘরে। নিজের বাড়ির কিচেন নয়, অন্যের বাড়ির।

 

শুধু নিজের রোমাঞ্চকর যৌনজীবনের কথাই নয়, ক্যাজুয়াল হুক আপের কথাও বলেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমি অনেক মেয়েকে দেখেছি যারা একজনের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন বলে নিজেকে এঁটো মনে করেন। আমরা কেউই কারও খাবার নই। সে মেয়ে হোক বা ছেলে।’

ছোটপর্দার ললিতা হিসাবে পথচলা শুরু ঋতাভরীর।

এরপর লক্ষ্মীমন্ত বউ থেকে বং ক্রাশ হয়ে ওঠেন অভিনেত্রী। বাবা উপলেন্দুর সঙ্গে কোনও যোগাযোগ নেই ছোট থেকেই। মা শতরূপা বড় করেছেন দুই মেয়েকে। গতকাল ৩২ বছরে পা দিয়েছেন ঋতাভরী। জীবনটা ফাটাফাটি ভাবেই বাঁচতে জানেন অভিনেত্রী। ব্যক্তি জীবনে একটা সময় মনোবিদ তথাগতর চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন ঋতাভরী। ২০২২ সালে তাদের বিয়ের কথাও পাকাপোক্ত হয়। আংটি বদলের পর লিভ ইনে থাকার কথাও জানিয়েছিলেন নায়িকা। তবে আচমকাই দূরত্ব তৈরি হয় দুজনের। যদিও গত বছর লক্ষ্মীপুজায় ফের কাছাকাছি দেখা গেছে তাদের। গত মার্চে তথাগতর জন্মদিনে আদুরে শুভেচ্ছাও জানান ঋতাভরী।