NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

রাজের কথা মনে করে কাঁদলেন পরীমনি


খবর   প্রকাশিত:  ২৩ জুন, ২০২৪, ০৬:৩০ পিএম

রাজের কথা মনে করে কাঁদলেন পরীমনি

বিভিন্ন সময়ে নানা কাজের জন্য আলোচনায় থাকেন অভিনেত্রী পরীমনি। নিজের ব্যক্তিগত জীবন, সংসার নিয়েও কোনো রাখঢাকে যান না তিনি। কথা বলতেও কাউকে ছাড়েন না। তবে এবার নিজেই কাঁদলেন ছেড়ে আসা সম্পর্কের সুত্র ধরে।

 

বছর তিনেক আগে ভালোবেসে বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজকে। বিয়ের পরের বছরই মা হন এই অভিনেত্রী। তাদের সংসারে আসে এক পুত্রসন্তান। যদিও সে সংসার বেশি দিন টেকেনি।

তবে বিচ্ছেদের পর এখন ছেলে পুণ্যকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন এই অভিনেত্রী। সব ব্যস্ততাও তাকে ঘিরে। সিঙ্গেল মাদার হিসেবে পুত্রকে বড় করছেন এই নায়িকা।

 

রাজ-পরীর বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর।

তাদের বিচ্ছেদের পর কাদা ছোড়াছুড়ি কম হয়নি। বলা যায়, রাজ নামটি শুনলেও যেন বিরক্ত হন পরীমণি। এবার রাজের সঙ্গে ধারণ করা পুরোনো একটি ভিডিও দেখে কাঁদলেন পরীমণি।

 

ঈদুল আজহা উপলক্ষে দেশের একটি বেসরকারি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পরীমণি। এর আগে একই অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা অবস্থায় রাজকে নিয়ে হাজির হয়েছিলেন পরীমণি।

আর সেই ভিডিওর অংশ বিশেষ দেখে কয়েক ফোঁটা চোখের জল ফেলতে দেখা যায় এই অভিনেত্রীকে।

 

চোখের জল মুছে নিজেকে কিছুটা সামলে নিয়ে পরীমণি বলেন, এটা আমার জীবনের সুইট পার্টের মধ্যে একটি। হাতেগোনা জীবনের তিনটি পার্টের কথা যদি বলা হয়, তারমধ্যে এই জার্নি একটা। সত্যি বলতে, ওই সময়গুলো আমার রূপকথার মতো কেটেছে। ওই মানুষটা (রাজ) আমার কাছে ফেরেশতা সমান। এখনকার মানুষটির (রাজ) সঙ্গে মেলালে হবে না কিন্তু! কারণ ওই মানুষটা (রাজ) বর্তমানে আলাদা।

রাজের কথা বললেন। এটা কেন হলো? তৃতীয় কোনো ব্যক্তির কারণে কী এটা হয়েছে? জবাবে পরীমণি বলেন, সেটা আমি জানি না। আর এটা নিয়ে বলতে গেলে আবার সালিশ-বিচার হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে আর কথা বলতে চাই না। আমাকে যদি বলা হয়, জীবনের কোন মুহূর্তটা মমি করে রাখতে চান, তাহলে বলব— আমার গর্ভকালীন সময়টা। শুধু গর্ভকালীন নয়, এই মানুষটার (রাজ) সঙ্গে কাটানো সময়টাও।