NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

সহকর্মীদের ১০ লাখ টাকা ঈদ উপহার দিলেন ডিপজল


খবর   প্রকাশিত:  ২২ জুন, ২০২৪, ০৩:১০ পিএম

সহকর্মীদের ১০ লাখ টাকা ঈদ উপহার দিলেন ডিপজল

কোরবানি ঈদ উপলক্ষে সহকর্মীদের নগদ ১০ লাখ টাকা ঈদ উপহার দিয়েছেন দেশের চলচ্চিত্র অঙ্গনের প্রভাবশালী অভিনেতা ও শিল্পী সমিতির বর্তমান সাধারন সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। বুধবার (১৯ জুন) ডিপজলের বড় ভাইয়ের জন্য দোয়ার আয়োজন করা হয় এফডিসির মসজিদে। এদিন উপস্থিত শিল্পীদের নিজ হাতে ঈদ উপহার তুলে দেন অভিনেতা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে শিল্পী ও কলাকুশলীদের জন্য এবারের ঈদুল আজহায় তিনটি গরু কোরবানি দেওয়ার ঘোষণা দিয়েছিলেনডিপজল।

সেভাবেই প্রস্তুতি চলছিল। কিন্তু শেষ মুহূর্তে তা সম্ভব হয়নি ডিপজলের বড় ভাই হাজী মো. শাহাদাৎ হোসেনের মৃত্যুতে। ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েন ডিপজল, এলেমেলো হয়ে যায় সবকিছু। কোরবানি চলে গেছে ঠিকই কিন্তু শিল্পীদের নিরাশ করেনি শিল্পীদের নেতা ডিপজল।
ঈদ শেষে সহকর্মীদের নগদ ১০ লাখ টাকা ঈদ উপহার দিয়েছেন তিনি। 

 

এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘সবাই জানেন আমার বড় ভাই মারা গেছেন। যার জন্য গরু কিনতে পারিনি। গরু কেনার ১০ লাখ টাকা শিল্পী সমিতির ফান্ডে দিয়েছি।

কার্যনির্বাহী কমিটি এই টাকা সবার মধ্যে বিলিয়ে দিবে। উপস্থিত যারা ছিলেন আমি নিজ হাতে তাদের এ উপহার দিয়েছি। উপহার পেয়ে তারা খুশি।’

 

এই অভিনেতা আরও বলেন, ‘আমি আগেও বলেছি এখনো বলছি, আমি শিল্পী সমিতিতে নিতে আসিনি, দিতে এসেছি। চলচ্চিত্রের কিভাবে ভালো হয় তা নিয়েই কাজ করব৷ আমি চলচ্চিত্র ও শিল্পীদের মঙ্গল চাই।

সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।’

 

জানা গেছে, উপস্থিত ৩৫০ শিল্পীকে এ উপহার তুলে দেওয়া হয়েছে৷ এর মধ্যে শিল্পী সমিতির সদস্য, এফডিসির নিরাপত্তা কর্মী ও এফডিসির কর্মচারীদের মোট সাড়ে ৬ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। আর যারা ঈদ করতে গ্রামে গিয়েছেন তাদের বিকাশের মাধ্যমে এ উপহার পাঠানো হবে।