NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

পোস্টার মুক্তি দিয়ে নির্মাতা জানালেন সিনেমা মুক্তির তারিখ


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৪, ০৯:৩৪ এএম

পোস্টার মুক্তি দিয়ে নির্মাতা জানালেন সিনেমা মুক্তির তারিখ

আসছে ঈদুল আজহায় ‘ডার্ক ওয়ার্ল্ড’সিনেমাটি মুক্তির ঘোষণা দিলেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। এটির পোস্টার শনিবার (৮ জুন) মুক্তির মাধ্যমে ঈদে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে নির্মাতা।

ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই সিনেমার গল্প। এতে অভিনয় করেছেন— মুন্না খান, কৌশানী মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু প্রমুখ। অভিনয়ের পাশাপাশি সিনেমার প্রযোজনা করেছেন মুন্না খান।

 

সিনেমাটি নিয়ে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড একটি গল্পভিত্তিক সিনেমা। হলে দর্শক উপভোগ করবে সিনেমাটি। ঈদের প্রতিটি সিনেমাই আমাদের সিনেমা। সব সিনেমার সাফল্য কামনা করি।’

 

ডার্ক ওয়ার্ল্ড দিয়েই বিরতি কাটিয়ে বড়পর্দায় ফেরার কথা ছিল মাহিয়া মাহির। কিন্তু একদিন শুটিং করেই প্রযোজক ও নায়ক মুন্না খানের সঙ্গে অভিমান করে সিনেমা থেকে সরে দাঁড়ান মাহি। পরবর্তীতে মাহির জায়গায় অভিনয় করেন পশ্চিমবঙ্গের কৌশানী।

 

সর্বশেষ ঈদুল ফিতরে রেকর্ড ১১টি সিনেমা মুক্তি পেলেও এবার ঈদুল আজহায় সেই সংখ্যা নেমে আসতে পারে অর্ধেকে। ‘ডার্ক ওয়ার্ল্ড’সহ এখন পর্যন্ত মুক্তির ঘোষণা এসেছে চারটি সিনেমার। বাকি সিনেমাগুলো হল— শাকিব রায়হান রাফির ‘তুফান’, রাশীদ পলাশের ‘ময়ূরাক্ষী’ ও মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’।