NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ৩ সাংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে বাধা বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার জয় প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত চীনে স্বাধীনভাবে ধর্ম পালনে ‘নিষেধাজ্ঞা’, তথ্য দিলেই পুরস্কার এশিয়ান গেমসের সেমিফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ ক্যাটরিনা কাইফকে বডিশেমিং, প্রতিবাদে সরব আলী জাফর
Logo
logo

প্রধানমন্ত্রীকে প্রণব মুখার্জীর ওপর লেখা বই উপহার


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৪, ০৯:৫৬ পিএম

প্রধানমন্ত্রীকে প্রণব মুখার্জীর ওপর লেখা বই উপহার

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'প্রণব মুখার্জী: রাজনীতির ভেতর বাহির- প্রেক্ষিত বাংলাদেশ' নামক গবেষণাধর্মী বই উপহার দিয়েছেন প্রেসক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী। আজ রবিবার দিল্লীর আইটিসি হোটেলে প্রধানমন্ত্রীর হাতে বইটি তুলে দেন গৌতম লাহিড়ী।

বইটি বাংলাদেশের প্রকাশনা সংস্থা আল-হামরা প্রকাশনী থেকে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছিল। গত ২০ ফেব্রুয়ারি বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে মোড়ক উন্মোচন চত্বরে বইটির মোড়ক উন্মোচন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

 

লেখক গৌতম লাহিড়ী দীর্ঘ চার দশক ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত। তিনি ভ্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে বিশ্বের ৬০টির বেশি দেশে। বাংলাদেশ সফর করেছেন বহুবার। প্রথম বাঙালি হিসেবে গৌরব অর্জন করেছেন ভারতের জাতীয় প্রেস ক্লাবের তিনবারের সভাপতিত্ব করার।

 

ভারতের বিশিষ্ট রাজনৈতিক নেতা প্রণব মুখার্জির রাজনৈতিক জীবন অতি নিকট থেকে দেখেছেন। বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় সাংবাদিকতা করেন। ভারতের প্রথমসারির টেলিভিশনের বিশেষজ্ঞ। ভাষ্যকার ছিলেন বিবিসি ও ভয়েস অব আমেরিকার।

পেয়েছেন ভারতের পার্লামেন্টে বিশিষ্ট সাংবাদিকের মর্যাদা। ছিলেন ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর উপদেষ্টা কমিটির সদস্য।

 

বইটি মূলত ভারত-বাংলাদেশের দীর্ঘ সম্পর্ক নিয়ে লেখা হয়েছে। বিশেষ করে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়টি ফুটে উঠেছে।