NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

ইডির তলব প্রসঙ্গে যা বললেন ঋতুপর্ণা


খবর   প্রকাশিত:  ৩১ মে, ২০২৪, ০৮:৫৭ এএম

ইডির তলব প্রসঙ্গে যা বললেন ঋতুপর্ণা

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের প্রায় ৫ বছর পর আবার অন্য মামলায় ইডি তাকে তলব করেছে। গতকাল (২৯ মে) ইডি সূত্রে জানা গেছে, ৫ জুন তাকে ইডির দপ্তরে তলব করা হয়েছে।

বর্তমানে ঋতুপর্ণা মায়ামিতে অবস্থান করছেন। ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’র পক্ষ থেকে এ অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয় কিছুই জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনো প্রাথমিক ধারণাও নেই। হঠাৎ এ খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও কোনো চিঠি আসেনি।’

 

ঋতুপর্ণা আরও জানান, ‘জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার কয়েকটি অনুষ্ঠানে সাক্ষাৎ ছাড়া আর কখনো কোনো বিষয়ে আলাপ হয়নি’।

ঋতুপর্ণা আরও বলেন তিনি বললেন, ‘সামনে নতুন সিনেমা আসছে। এর মাঝে এমন খবর। আমার সম্মানহানি হয়েছে। একজন অভিনেত্রী, যিনি সারাজীবন পরিশ্রম করে যাচ্ছেন, তার সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া কিন্তু অন্যায় কাজ‘!

 

অভিনেত্রী ঋতুপর্ণা নিশ্চিত তার সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু ইডির ডাকে যাবেন কিনা-এমন প্রশ্ন শুনে বললেন, ‘আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব।’

 

রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে কলকাতার সাবেক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ সাবেক চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান-সহ শাসকদলের কয়েকজন নেতা ও তাদের ঘনিষ্ঠকে এরই মধ্যে গ্রেফতার করেছে ইডি। রেশন দুর্নীতির তদন্তেই সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে গিয়ে গত ৫ জানুয়ারি আক্রান্ত হয়েছিলেন ইডির কর্মকর্তরা।