NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম বৈশ্বিক কূটনীতিতে প্রথম পরীক্ষায় যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম যে ১০ সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা না দেখলেই নয় সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ৩ সাংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে বাধা বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার জয় প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার
Logo
logo

ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা


খবর   প্রকাশিত:  ০১ জুন, ২০২৪, ০৩:০৪ এএম

ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে স্বাগতিকদের বিপক্ষে একটি তিন ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। কন্ডিশনে খাপ খাওয়ানো কতটা হয়েছে, সেটি বোঝা যাবে মূল মঞ্চে।

তবে বিরূপ কন্ডিশন যে বড় একটা চ্যালেঞ্জ, বাংলাদেশ দল হাড়ে হাড়ে টের পেয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো খেলতে নামে টাইগারদের বিপক্ষে, হারিয়ে দেয় টানা দুই ম্যাচে।

 

যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সিরিজ হারায় বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে সমালোচনা কম হয়নি। তবে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে স্বরূপে ফিরেছে টাইগাররা। যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

এবার সেই প্রতিপক্ষের বিপক্ষে আরেকটি ম্যাচ শান্তদের। সেটি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ। আগামীকাল (মঙ্গলবার) ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায়।

 

সদ্য সমাপ্ত সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পেরে উঠেনি বাংলাদেশ। হারে ৫ উইকেট এবং ৬ রানের ব্যবধানে।

তবে শেষ টি-টোয়েন্টিতে শক্তিমত্তার পার্থক্যটা দেখিয়ে দিয়েছে টাইগাররা। যুক্তরাষ্ট্রকে ১০৪ রানে থামিয়ে তারা জিতেছে ৫০ বল হাতে রেখে কোনো উইকেট না হারিয়েই।

শেষ ম্যাচ হারের পর যুক্তরাষ্ট্রের কোচ স্টুয়ার্ট ল বাংলাদেশকে ভালো দল বললেও একটা খোঁচাও দিয়েছেন। তিনি বলেন, এই ম্যাচেতারা মূল একাদশের কয়েকজন খেলোয়াড়কে বসিয়ে রেখেছিলেন বলেই লড়াইটা জমেনি।

 

আন্দাজ করাই যাচ্ছে, আগামীকালের ম্যাচে ফের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে যুক্তরাষ্ট্র। আরও একবার তাদের নাকানি-চুবানি খাইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবে টাইগাররা?