NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

মা হলেন ইয়ামি গৌতম


খবর   প্রকাশিত:  ২১ মে, ২০২৪, ১০:২৪ এএম

মা হলেন ইয়ামি গৌতম

শোবিজে বেশ কয়েকদিন ধরে মন খারাপের সংবাদ শোনা যাচ্ছিল। এর মাঝে আজ (২০ মে) একটি আনন্দ সংবাদ পাওয়া গেছে। সেই সংবাদটি হচ্ছে- মা হলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম।

জানা গেছে, ইয়ামি ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। অক্ষয় তৃতীয়ার দিনই সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সোশাল মিডিয়ার মাধ্যমে সুখবর জানালেন আজ (২০ মে)। ছেলের নাম বেদাবিদ রেখেছেন ইয়ামি ও তার স্বামী আদিত্য ধর।

 

‘আর্টিকল-৩৭০’ সিনেমার প্রচারের সময়ই ইয়ামির মা হতে হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। বেবি বাম্প নিয়েই সিনেমার প্রচার সম্পন্ন করেন অভিনেত্রী। পাশে ছিলেন নির্মাতা স্বামী।

 

আজ (২০ মে) সোশ্যাল মিডিয়ায় মহাদেবের কোলে ছোট্ট শিশুর ছবি শেয়ার করে সূর্য হাসপাতালের দুই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দেন ইয়ামি। এরপরই লেখেন, ‘বাবা-মা হিসেবে নতুন এ যাত্রায় আমরা আমাদের ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমাদের আশা ও বিশ্বাস, পরিবারের পাশাপাশি ও এই সুন্দর দেশেরও (ভারতের) গর্ব হয়ে উঠবে।’

আয়ুশমান খুরানার সঙ্গে ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে নিজের পথচলা শুরু করেন ইয়ামি। তারপর একাধিক হিন্দি, তামিল, তেলেগু সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১৫ সালে ‘সনম রে’ সিনেমার শুট চলাকালে অভিনেতা পুলকিত সম্রাটের প্রেমে পড়েন ইয়ামি। ২০১৮ সালে দুজনের ব্রেকআপ হয়। ২০১৯ সালে মুক্তি পায় ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। আদিত্য ধর পরিচালিত এ সিনেমায় জাসমিনের চরিত্রে অভিনয় করেন ইয়ামি।

 

শোনা যায়, ‘উরি’র সেটেই আদিত্য আর ইয়ামির প্রেম শুরু হয়। হিমাচল প্রদেশের মেয়ে ইয়ামি। ২০২১ সালে সেখানেই ছিমছামভাবে বিয়ে সারেন। এবার পরিচালক-নায়িকার নতুন সফর শুরু। সুখবর প্রকাশ্যে আসতে না আসতেই শুভেচ্ছার পালা শুরু হয়েছে। ভক্তদের পাশাপাশি তারকারাও নবজাতককে আশীর্বাদ ও শুভকামনা জানাচ্ছেন।