NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেয়ে যা বললেন জায়েদ খান


খবর   প্রকাশিত:  ১৯ মে, ২০২৪, ১০:৫২ পিএম

শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেয়ে যা বললেন জায়েদ খান

বাতিল হয়ে যাওয়া সদস্যপদ ফিরে পেলেন আলোচিত নায়ক জায়েদ খান। গত মেয়াদে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ দায়িত্ব পালনকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়।

গত ২ মার্চ সমিতির বার্ষিক বনভোজনে দ্বি-সাধারণ সভায় এ সিদ্ধান্ত জানিয়েছিলেন নিপুণ। এবার নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে জায়েদ খানের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

গতকালই সদস্যপদ ফিরে দেওয়ার চিঠি দেওয়া হয় জায়েদ খানকে। সেই চিঠি আজ হাতে পান জায়েদ খান। বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, ‘সত্যের জয় সব সময়। নিপুণ নিজে অবৈধ প্রক্রিয়ায় দায়িত্ব পালন করেছে। সে অবৈধভাবে আমার সদস্যপদ বাতিল করেছে। নতুন কমিটি এসে বিষয়টি তদন্ত করেছে। আমার কাছে ব্যাখ্যা চেয়েছে। আমি দিয়েছি। এরপরই তারা আমার সদস্যপদ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

 

এদিকে গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল। নির্বাচনের প্রায় মাস খানেক পর ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার।