NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

আবারও পিছিয়েছে কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সিনেমা মুক্তি


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৪, ১২:৪৮ পিএম

আবারও পিছিয়েছে কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সিনেমা মুক্তি

বলিউডের আরেক আলোচিত নায়িকা কঙ্গনা রানাউত অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও যাত্রা শুরু করেছেন। ভারতের লোকসভা নির্বাচনে এবার হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন এ নায়িকা।

রাজনীতির মাঠে কাজ করতে গিয়েই তিনি অভিনয় থেকে পিছিয়ে পড়ছেন কঙ্গনা-এমনটি বলছেন কেউ কেউ। এর পেছনে অবশ্য কারণও রয়েছে। তার অভিনীত দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’র মুক্তির দিন আরও পিছিয়ে গেছে।

 

অভিনয়ের চেয়েও নাকি দেশকে অগ্রাধিকার দিচ্ছেন কঙ্গনা। আর তাই দেশের জন্য কাজ করতে এখন রাজনীতির ময়দানেই তার মন বেশি। এ সব দিক ভেবেই পিছিয়ে দেওয়া হয়েছে তার সিনেমার মুক্তির দিন।

মণিকর্ণিকা ফিল্মস প্রযোজনা সংস্থার থেকে সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানানো হয়েছে। পোস্টে লেখা হয়েছে, ‘‘আমাদের রানি কঙ্গনার জন্য আমাদের হৃদয়ে রয়েছে একরাশ ভালোবাসা। তিনি এখন দেশকে ও দেশের প্রতি দায়বদ্ধতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’ মুক্তির দিন পিছিয়ে গেল। কবে এ সিনেমা মুক্তি পাবে তা শিগগিরই আপনাদের জানাব। সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।”

 

প্রথমে সিনেমাটি মুক্তি পাওয়া কথা ছিল ২০২৩ সালের ২৩ নভেম্বর। তারপরে মুক্তির দিন পিছিয়ে যায়।

২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনে উপস্থিত ছিলেন কঙ্গনা। তারপরের দিনই ‘ইমার্জেন্সি’ সিনেমাটির মুক্তির দিন ঘোষণা করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন সিনেমা মুক্তি পাবে ২০২৪ সালের ১৪ জুনে। লোকসভা নির্বাচনের জন্য আরও পিছিয়ে গেল সিনেমাটি মুক্তির তারিখ। ১৪ জুনেও এটি মুক্তি পাচ্ছে না। এ সিনেমা পরিচালনাও কঙ্গনা নিজেই করেছেন।

 

সিনেমা অভিনয় করেছেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তলপড়ে, বিকাশ নায়ার এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক। এ মুহূর্তে কঙ্গনা নির্বাচনী প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন।