NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ


খবর   প্রকাশিত:  ১৪ মে, ২০২৪, ১১:০১ পিএম

কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমকালো আয়োজন কান চলচ্চিত্র উৎসব। সাগর ছুঁয়ে থাকা ফ্রান্সের দক্ষিণাঞ্চলের শহর কানে বসেছে বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এই উৎসব। সেই ধারাবাহিকতায় এবারের কান উৎসব ২০২৪-এর ৭৭তম আসরের পর্দা উঠছে আজ মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) শোবিজ দুনিয়ার অন্যতম বড় চলচ্চিত্র উৎসব এটি।

ফ্রান্সের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে জমকালো আয়োজনে বসবে এই আসর। এ উপলক্ষে কান শহরে জড়ো হচ্ছেন বিশ্বের বড় বড় চলচ্চিত্র তারকারা।

 

প্রতি বছরই বাছাই করা বেশ কিছু চলচ্চিত্র দেখানো হয় এই উৎসবে। এবারের তালিকায় কিছু ভারতীয় সিনেমাও রয়েছে। প্রদর্শিত হবে পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ও শ্যাম বেনেগালের ‘মন্থন’।

এ ছাড়াও এই তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি সিনেমা। সেই সিনেমাগুলোর মধ্যে রয়েছে— ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার কথা। মুম্বাইয়ের একজন নার্সের জীবনের ওপর র্নিমিত হয়েছে সিনেমাটি।

 

চলতি বছর ব্রিটিশ-ইন্ডিয়ান সিনেমা ‘সন্তোষ’ দেখানো হবে। এই সিনেমায় এমন একটা নারীর গল্প দেখানো হয়েছে, যে তার মৃত স্বামীর জায়গায় পুলিশের চাকরি পায়। আর এই চাকরির সূত্রেই একটি অল্পবয়সী মেয়ের ধর্ষণ ও খুনের তদন্তে জড়িয়ে পড়ে সে। মূলত সন্তোষের জীবনকে নিয়েই এগিয়েছে সিনেমার গল্প।

 

এছাড়া ‘সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো’ সিনেমাটিও কানে দেখানোর জন্য মনোনীত হয়েছে। ১৬ মিনিটের এই ছোটগল্পে এক বয়স্ক নারীর জীবনের গল্প দেখানো হয়েছে।