NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

রুনা লায়লার গানে মডেল খালেদা আক্তার কল্পনা


খবর   প্রকাশিত:  ০১ জুন, ২০২৪, ১১:২৫ পিএম

রুনা লায়লার গানে মডেল খালেদা আক্তার কল্পনা

এবারের মা দিবসে (১২ মে) আসছে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ‘এই না বৃদ্ধাশ্রম’ শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিও। এ গানে অভিনয় করেছেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা।

গানটি লিখেছেন ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আল আমিন জমাদ্দার সবুজ। এতে সুর করেছেন খায়রুল ওয়াসী। একইসঙ্গে তিনি রুনা লায়লার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালনা করেছেন রিপন খান। মিউজিক ভিডিওটি এজেএস ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে।

 

রুনা লায়লার গানে মডেল খালেদা আক্তার কল্পনা

বিজ্ঞাপন

গীতিকার আল আমিন জমাদ্দার সবুজ বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে আমার এই গানটা করা। যেদিন থেকে আমি গান লেখালেখি করি সেদিন থেকে স্বপ্ন দেখতাম কিংবদন্তি শিল্পীদের দিয়ে এমন কিছু গান করাব। যে গানের মাধ্যমে শ্রোতারা বিনোদনের পাশাপাশি সামাজিক ম্যাসেজও পাবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন অবক্ষয় ঢুকে গেছে। বাবা মা কত স্বপ্ন, কত কষ্ট, কত আশা নিয়ে ছেলে মেয়েকে বড় করেন।’

 

খালেদা আক্তার কল্পনা বলেন, ‘গানটির কথায় আমাদের বর্তমান সমাজের চিত্র উঠে এসেছে। এ সময়ে আমাদের অনেক সন্তানই তাদের বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রাখেন। কিন্তুা তারা ভাবে না বাবা-মা কতটা কষ্ট, কতটা পরিশ্রমের মাধ্যমে সন্তানদের মানুষ করে। এ গানে সামাজিক বার্তাটি সবার মনে দাগ কাটলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’