NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

ঈদে চমক নিয়ে আসছে ‘রিভেঞ্জ’


খবর   প্রকাশিত:  ০৯ মে, ২০২৪, ০১:৪৪ পিএম

ঈদে চমক নিয়ে আসছে ‘রিভেঞ্জ’

ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবাল। তার পরিচালিত ‘ডেডবডি’ সিনেমা বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। সিনেমাটির মুক্তি পর বেশ সুনাম কুড়িয়েছেন তিনি।

এমধ্যে জানালেন, ঈদুল আজহারে তার নির্মিত রোশান-শবনম বুবলী অভিনীত 'রিভেঞ্জ’ সিনেমার মুক্তি সেটিও এখন চূড়ান্ত।

 

সিনেমাটি নিয়ে ইকবাল বলেন, ‘রিভেঞ্জ’ অ্যাকশনধর্মী সিনেমা। সেভাবেই রোশানকে হাজির করা হয়েছে। ফলে রোশানের পাশাপাশি বুবলীকেও মারপিটের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে।

ঈদে চমক নিয়ে আসছে ‘রিভেঞ্জ’

বিজ্ঞাপন

সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় বুবলী ও জিয়াউল রোশান ছাড়াও অভিনয় করছেন দীপা খন্দকার, মিশা সওদাগর ও সীমান্তসহ আরও অনেকে।

 

এদিকে, মোহাম্মদ ইকবালের ‘ডেডবডি’ সিনেমা দেশের ৩০টিরও বেশি প্রেক্ষাগৃহে চলছে। এই সিনেমায় অভিনয় করেছেন জিয়াউল রোশান তার সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী অন্বেষা রায় ওমর সানী,শ্যামল মাওলা সহ আরও অনেকে।