NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

লন্ডনে ওপেন এয়ার কনসার্টে গাইবেন জেমস


খবর   প্রকাশিত:  ০৯ মে, ২০২৪, ১২:২৩ এএম

লন্ডনে ওপেন এয়ার কনসার্টে গাইবেন জেমস

দীর্ঘ ১০ বছর পর গত ডিসেম্বরে যুক্তরাজ্যে কনসার্ট করেছিলেন নগর বাউল জেমস। গত ৭ ডিসেম্বর গান গেয়েছেন লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে এবং ১০ ডিসেম্বর বার্মিংহামের একটি কনসার্টে। দেশে ফেরার চার মাস পেরোতেই আবার লন্ডন মাতাতে যাচ্ছেন জেমস।

তবে এবারের কনসার্টটি অন্যবারের চেয়ে ভিন্ন। আগের কনসার্টগুলো ইনডোর হলেও এবারই প্রথম লন্ডনের কোনো ওপেন এয়ার কনসার্টে অংশ নেবেন জেমস। কনসার্টটি হবে ইস্ট লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে।

 

লন্ডনে প্রতি বছর বাংলাদেশ ফেস্টিভ্যাল নামের অনুষ্ঠান আয়োজন করা হয়। এবারও প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফেস্টিভ্যাল। আয়োজনের মূল আকর্ষণ হিসেবে থাকছে জেমসের গান। ২৬ ও ২৭ মে সেখানে গাইবেন জেমস। অনুষ্ঠানের আয়োজক নেক্সট স্টেজ ইভেন্ট। খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেন জেমস ও তার ব্যান্ড নগর বাউলের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।

আয়োজকরা জানান, শুধু প্রবাসী বাঙালি নয়, ভিন্ন জাতি-গোষ্ঠীর লোকজন এ উৎসবে অংশ নেন। পরিচিত হন বাংলা সংস্কৃতির সঙ্গে। এবার তাদের মধ্যে বাংলাদেশের রকস্টার জেমসের উপস্থিতি উৎসবকে আরও বর্ণিল করে তুলবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

 

জানা গেছে, লন্ডন থেকে দেশে ফিরে আগামী মাসে কানাডা যাবেন জেমস। সেখানে টরেন্টোর স্কারবোরোর মার্কহাম রোডের গ্লোবাল কিংডম মিনিস্ট্রিজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে গান গাইবেন তিনি।