NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

ক্যানসারে মারা গেছেন চলচ্চিত্র নির্মাতা হরিকুমার


খবর   প্রকাশিত:  ০৮ মে, ২০২৪, ০৪:১৬ পিএম

ক্যানসারে মারা গেছেন চলচ্চিত্র নির্মাতা হরিকুমার

শোবিজ অঙ্গনে একের পর এক শোক সংবাদ আসছে ৷ প্রায় প্রতিদিনই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন কোনো না কোনো তারকা। বছরের শুরু থেকেই যেন চলছে মৃত্যুর মিছিল।

এবার মালায়ালাম সিনেমার পরিচালক ও চিত্রনাট্যকার হরিকুমারের প্রয়াণের সংবাদ পাওয়া গেছে। সোমবার (৭ মে) সন্ধ্যায় তিরুবন্তপুরমের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন পরিচালক হরিকুমার।

 

জানা গেছে, নির্মাতা হরিকুমার দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। মারণব্যাধির সঙ্গে দীর্ঘদিন ধরে চলছিল তার কঠিন লড়াই। তবে কোনোভাবেই আর শেষরক্ষা হলো না।

বিজ্ঞাপন

১৯৮১ ‘আম্বাল পুভু’ সিনেমা নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র ভুবনে হাতেখড়ি হয় এ নির্মাতার। এরপর থেকে মৃত্যুর আগে পর্যন্ত মোট ১৮টি সিনেমা পরিচালনা করেন তিনি।

 

১৯৯৪ সালে সুকৃতাম সিনেমার জন্য সমালোচকদের প্রশংসা পান। শুধু তাই নয়, শ্রেষ্ঠ মালায়ালাম সিনেমা হিসেবে জাতীয় পুরস্কার জিতে নেন পরিচালক। হরিকুমারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিনোদন দুনিয়ায়।