NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

অবৈধ অ্যাপে স্ট্রিমিং, তামান্না ভাটিয়াকে তলব করল মুম্বাই পুলিশ


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৪, ০৪:২১ এএম

অবৈধ অ্যাপে স্ট্রিমিং, তামান্না ভাটিয়াকে তলব করল মুম্বাই পুলিশ

অবৈধ অ্যাপে আইপিএল ম্যাচ স্ট্রিমিং মামলায় এবার উঠে এল অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাম। নিউজ ১৮-এর প্রতিবেদন অনুসারে, ইতোমধ্যেই এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মহারাষ্ট্র সাইবার সেলের পক্ষ থেকে তলব করা হয়েছে অভিনেত্রীকে। গত ২৯ এপ্রিল পুলিশের জেরার মুখোমুখি হওয়ার জন্য উপস্থিত থাকতে হবে তামান্নাকে।

শুধু তামান্নাই নন, সূত্র মারফত জানা যাচ্ছে যে আরও এক বলিউড তারকার নাম জড়িয়েছে এই মামলায়।

চলতি সপ্তাহের গোড়ার দিকে অভিনেতা সঞ্জয় দত্তকে জেরার জন্য উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নিজের কাজের শিডিউলের জন্য হাজিরা দিতে পারেননি। বরং একটা নতুন তারিখ দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন তিনি।

 

1
তামান্না ভাটিয়া

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কর্মকর্তারা জানিয়েছেন, মহাদেব অনলাইন গেমিং এবং বেটিং অ্যাপ্লিকেশনের একটি সহায়ক অ্যাপে আইপিএল ম্যাচ দেখার কথিত প্রচারের ক্ষেত্রে মহারাষ্ট্র সাইবার সেল অভিনেত্রীকে ২৯ এপ্রিল মহারাষ্ট্র সাইবার কর্মীদের সামনে হাজির হতে বলেছে।

এই মামলায় সাক্ষী হিসাবে অভিনেত্রীকে তাঁর বক্তব্য রেকর্ড করার জন্য ডাকা হয়েছে।

 

আইপিএলের ম্যাচ অ্যাপে অবৈধভাবে স্ট্রিম করা দন্ডনীয় অপরাধ। যার মধ্যে মহাদেব অ্যাপ সর্বাধিক আলোচনায়। মহাদেব অ্যাপটি কথিত বেআইনি লেনদেন এবং বাজি ধরার জন্য বিভিন্ন তদন্ত সংস্থার স্ক্যানারে রয়েছে।

২০২৩ সালে কিছু আইপিএল ম্যাচও অ্যাপে অবৈধভাবে স্ট্রিম করা হয়েছিল। মহারাষ্ট্র সাইবার সেল ইতোমধ্যেই এই মামলায় গায়ক বাদশা, অভিনেতা সঞ্জয় দত্ত এবং জ্যাকলিন ফার্নান্দেজের ম্যানেজারদের বক্তব্য রেকর্ড করেছে বলে জানা গেছে।