NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

ডিপজলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ছয় ঘণ্টার নোটিশ


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৪, ০৪:০০ পিএম

ডিপজলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ছয় ঘণ্টার নোটিশ

আগামীকাল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ সন্ধ্যায় নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি এবং পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। তিনি জানিয়েছেন, সাধারণ সম্পাদক প্রার্থী ডিপজলের বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের একটি লিখিত অভিযোগ পেয়েছেন।

 ডিপজলকে অভিযোগের জবাব দিতে ছয় ঘণ্টা সময় দেওয়া হয়েছে। আজ মধ্যরাতে সেই সময়সীমা শেষ হবে।

 

এদিকে জানা যায়, এবারের নির্বাচনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে নির্বাচনের ভোটগ্রহণ। তারপর চলবে ভোট গণনা।

তবে কটা নাগাদ ফল প্রকাশ করা হবে সে বিষয়ে কিছু জানায়নি কমিশন।

 

এবারের নির্বাচনে ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে ঠাঁই পেতে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই প্যানেলের একটিতে আছেন সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল আর অন্যটিতে সভাপতি পদে একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন খোরশেদ আলম খসরু।

সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান। মোট ভোটার সংখ্যা ৫৭০ জন। তারাই বেছে নেবেন আগামী দুই বছরের চলচ্চিত্র শিল্পীদের নেতা-অভিভাবক।