NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

যেখানে দেখা যাবে মেহজাবিন, দিঘী, আঁচলদের নাচ


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৪, ১০:৪২ পিএম

যেখানে দেখা যাবে মেহজাবিন, দিঘী, আঁচলদের নাচ

ঈদ সামনে রেখে নির্মিত হয় নানা ধরণের অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে যেমন থাকে বৈচিত্র তেমনি থাকে নতুনত্ব। যেমন জনপ্রিয় বেশ কয়েকজন অভিনয়শিল্পী দেখানে নাচ। তারই ধারাবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষে একঝাঁক তারকা শিল্পীর অংশগ্রহণে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ নৃত্যানুষ্ঠান।

 

তিন দিনের এ আয়োজনে নাচবেন জনপ্রিয় নৃত্যশিল্পীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা। সাবরিনা সাফি নিসার উপস্থাপনায় ঈদের প্রথম দিন নাচবেন মেহজাবিন চৌধুরী, ইভান শাহরিয়ার সোহাগ, প্রার্থনা ফারদিন দিঘী, আঁচল, তাহমিনা সুলতানা মৌ, সোহানা সাবা, তোরষা, প্রান্তিক, নাইম ও মীম চৌধুরী। প্রচারিত হবে ঈদের দিন দুপুর সাড়ে ১২টায়।

মীম চৌধুরীর উপস্থাপনায় ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে থাকছে রিচি সোলায়মান, চাঁদনী, রুহি, তুষ্টি, সাবরিনা নিসা ও সিনথিয়ার পরিবেশনা।

ঈদের তৃতীয় দিন দুপুর ১২টা ২০ মিনিটে থাকছে তাহমিনা সুলতানা মৌয়ের উপস্থাপনায় নৃত্যশিল্পী মুনমুন ও তার দল, কবিরুল ইসলাম রতনের দল, তামান্না রহমান ও তার দল, মোকাম্মেল হোসেন রিপনের দল ও এম আর ওয়াসেকের দলের নৃত্য পরিবেশনা।