NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

ঈদে মোশাররফ-তানহা জুটির ৯ নাটক


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৪, ১০:১৯ পিএম

ঈদে মোশাররফ-তানহা জুটির ৯ নাটক

একটি দুটি নয়, এবার ঈদে মোশাররফ করিম ও তানহা তাসনিয়ার ৯টি নাটক প্রচারিত হবে। ৯টি নাটকই নির্মাণ করেছেন তাইফুর জাহান আশিক। এরই মধ্যে সব কটি নাটকের শুটিং শেষ হয়েছে।

নাটকগুলো হলো আল আমিন স্বপন রচিত ‘বাড়ি গাড়ি নারী’, ‘বউ সেটিং’, ‘আমি নার্ভাস’, ‘ফরেন লাভার’; সুজিত বিশ্বাস রচিত ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘পাওনাদার’, ‘চিরকুমার সংঘ’, ‘সত্য বলতে চাই’ এবং হারুন রুশো রচিত ‘চাকরিজীবী বউ’।

 

তানহা তাসনিয়া বলেন, ‘এবার ঈদে একটি মাত্র সিরিজে অভিনয় করেছি। বাকি সব কাজই মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করতে পারাটা দারুণ ব্যাপার। তিনি খুবই প্রাণবন্ত থাকেন সেটে।

অনেক কিছু শিখতে পেরেছি তাঁর কাছ থেকে। শুটিংয়ের সময় আমার আলসার ধরা পড়েছিল। মোশাররফ ভাই সব সময় আমার খোঁজ নিয়েছেন। আমার শারীরিক অসুস্থতা বুঝে তারপর শিডিউল দিয়েছেন নির্মাতাকে।
তাঁর এমন ব্যবহার সব সময় মনে থাকবে।’

 

মোশাররফ করিম বলেন, ‘ঈদ উৎসবে একটি জুটির ৯টি নাটক একটি উল্লেখযোগ্য ব্যাপার। তানহা তাসনিয়া দারুণ করেছে। সে একজন পরিশ্রমী অভিনেত্রী। নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে বেশ সিরিয়াস।

আমরা একটানা টিমের সঙ্গে কাজ করেছি। বলতে পারেন পরিবারের মতো সময় কাটিয়েছি। আশা করছি, নাটকগুলো দর্শকদের ভালো লাগবে।’